সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ © সংগৃহীত

সিরিজ জয়ের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে ১৫০ রানে জয় পাওয়ায় এ ম্যাচটিতে জয় পেলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতবে টাইগাররা। মিরপুরের টানা ১২ টেস্টে ফল এসেছে। কিউইদের বিপক্ষে সিরিজ জিততে এ ম্যাচ নিজেদের করে নিতে চায় টিম বাংলাদেশ।

বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। গাজী টিভি ও টি-স্পোর্টসে ম্যাচটি সরাসরি দেখা যাবে।

দ্বিতীয় টেস্টে একাদশ পাল্টায়নি বাংলাদেশের। অফ স্পিনার নাঈম হাসান চোট পেলেও ব্যাপারটা গুরুতর কিছু না হওয়ায় তাকে একাদশে রাখা হয়েছে। অন্যদিকে ব্ল্যাক-ক্যাপসদের একাদশে এসেছে এক পরিবর্তন। ইশ সোধির পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মিচেল স্যান্টনার।

বাংলাদেশের একাদশ : মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান (উইকেটক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

আরও পড়ুন: বাংলাদেশের মিডিয়া খুবই নিম্নমানের: হাথুরুসিংহে

নিউজিল্যান্ডের একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, এজাজ প্যাটেল।

ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬