বাংলাদেশের মিডিয়া খুবই নিম্নমানের: হাথুরুসিংহে

০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
চন্ডিকা হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে © ফাইল ছবি

সিলেটে দেশের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসগড়া জয়ের পর ঢাকায় আগামীকাল শুরু হতে যাওয়া মিরপুর টেস্ট জিতে সিরিজ নিশ্চিতের লক্ষ্য বাংলাদেশের। এ সংক্রান্ত বিষয়ে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

সংবাদ সম্মেলনে দলের পরিকল্পনা নিয়ে কথা বলার সময় উঠে আসে নাসুম আহমেদ প্রসঙ্গ। সেখানে নাসুম ও তার গণমাধ্যমে প্রচারিত খবরের বিষয়ে সংবাদ মাধ্যমগুলোকে নিম্নমানের বলেন বাংলাদেশের শ্রীলঙ্কান এই কোচ। ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই রেগে ওঠে হাথুরু বলেন, ‘যারা আমাকে একটু হলেও চিনেন, তারা জানেন এরকম কিছু করার মতো মানুষ আমি কিছুতেই নই।’

আরও পড়ুন: বাংলাদেশের তিন ক্রিকেটার সেরা করদাতার তালিকায়

বাংলাদেশের মিডিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন হাথুরু। তিনি বলেন, 'আপনাদের (বাংলাদেশের) মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের।' এরপর একজন সরাসরি প্রশ্ন করেন নাসুমকে চড় মারা নিয়ে, জবাবে হাথুরুর জবাব, 'তুমি কী পাগল হয়েছো?' 

সেদিন আসলে কী ঘটেছিল, এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, 'কী ঘটেছে আমি জানিই না! যারা সেদিন সেখানে উপস্থিত ছিল, তাদের জিজ্ঞাসা করুন। বুলশিট।'

ভারত বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর আলোচনায় আসে নাসুম ইস্যু। টুর্নামেন্ট চলাকালীন সময়ে টাইগার এই ক্রিকেটারকে ‘শারীরিক হেনস্থার’ অভিযোগ উঠে খোদ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। যা দেশের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ হতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন হাথুরু।

বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9