বাংলাদেশের তিন ক্রিকেটার সেরা করদাতার তালিকায়

০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM

© সংগৃহীত

খেলোয়াড় শ্রেণিতে এবার সাকিবসহ তিন ক্রিকেটার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। যাঁদের মধ্যে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। এরপরের অবস্থানে যথাক্রমে মো. মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল খান। গত বছরও এ তালিকায় তিন ক্রিকেটার ছিলেন। তাঁদের মধ্যে সাকিব ও তামিম গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও তালিকায় রয়েছেন। তাঁদের বাইরে এবার নতুন করে এ তালিকায় যুক্ত হয়েছেন মাহমুদউল্লাহ।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২২-২৩ করবর্ষের জন্য খেলোয়াড়সহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এর মধ্যে ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন। এরই মধ্যে এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই এসব তথ্য পাওয়া গেছে। সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর। ২০১৬ সাল থেকে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে এনবিআর।

ট্যাগ: ক্রিকেট
মোটরসাইকেলে অতিরিক্ত করারোপ হবে জনস্বার্থবিরোধী: জামায়াত আম…
  • ১৭ মে ২০২৬
ছেলেকে বাঁচাতে এগিয়ে এসে বিএনপি নেতাকর্মীর হাতে প্রাণ গেল ম…
  • ১৭ মে ২০২৬
ডুয়েটে ভিসি প্রত্যাখ্যানের আন্দোলন: বহিরাগতদের নিয়ে শিক্ষার…
  • ১৭ মে ২০২৬
এমজি ব্রান্ডের গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাচ্ছেন প্রাইম ব্যাংকের…
  • ১৭ মে ২০২৬
উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউইউ এইচআর সামিট’
  • ১৭ মে ২০২৬
পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081