সিঙ্গাপুরের বিপক্ষে ৮-০ গোলের দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের

০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
সিরিজ জয়ের পর টাইগারদের জয়ের উল্লাস

সিরিজ জয়ের পর টাইগারদের জয়ের উল্লাস © সংগৃহীত

প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে তিন গোলে হারের পর আজ প্রতিরোধের ঘোষণা দিয়েছিল সিঙ্গাপুর। বাংলাদেশের সামনে বাধা হতে পারেনি অতিথিরা। বরং আগের চেয়ে হতশ্রী পারফরম্যান্স দেখা গেছে। স্বাগতিকরা এক চেটিয়া দাপট দেখিয়ে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যবধানে ম্যাচ জিতেছে বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুরের জালে গুনে গুনে ৮ বার বল পাঠালেন সাবিনা-তহুরারা।

আজ (সোমবার) কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এতে করে স্বাগতিকরা দুই ম্যাচ সিরিজ জিতলো ২-০ ব্যবধানে। 

বাংলাদেশের বড় জয়ে জোড়া গোল করেছেন তহুরা খাতুন ও রিতুপর্না চাকমা। অন্য চার গোল সানজিদা, সাবিনা, মাতসুসিমা ও শামসুন্নাহার জুনিয়রের। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা।

তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। মাঝ মাঠে 'ম্যাজিক্যাল মনিকা' সিঙ্গাপুরের তিন খেলোয়াড়কে কাটিয়ে লম্বা পাস দেন সাবিনা খাতুনকে। বক্সে বলটি ধরে জায়গা বানিয়ে শট নিয়েছিলেন সাবিনা। সিঙ্গাপুরের গোলরক্ষক ফিরিয়ে দেন সাবিনার শট। ফিরতি বলে তহুরার শট চলে যায় ওপর দিয়ে।

১১ মিনিটে সাবিনার সামনে এসেছিল আরেকটি সুযোগ। বাঁ দিক দিয়ে ঢুকে সাবিনা যে শট নেন, তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৫ মিনিট পর লিড নেয় বাংলাদেশ।

ডান দিকে বক্সের মাথা থেকে সাবিনার ফ্রি-কিক থেকে আফিদার ভলি যায় মাসুরার সামনে। তিনি হেড নিলে বল যায় তহুরার কাছে। প্রথম ম্যাচে জোড়া গোল করা তহুরা খাতুন সুযোগ মিস করেননি। হেডে বল জড়িয়ে দেয় জালে।

পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে সাইফুল বারী টিটুর শিষ্যরা। সাবিনার কর্নার পোস্টের সামনে থেকে ক্লিয়ারের চেষ্টা করেছিলেন সিঙ্গাপুরের ডিফেন্ডার ডরকাস চু। বল পেয়ে যান রিতুপর্না চাকমা। তিনি বা পায়ের আলতো টোকায় বল পাঠান জালে।

২৪ মিনিটে সানজিদার ক্রস থেকে রিতুপর্না চাকমা বল ঠেলে দিয়েছিলেন গোলমুখে। সামনেই দাঁড়ানো ছিলেন তহুরা। বল জালে ঠেলে দিয়ে নিজেদের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন কলসিন্দুরের এই যুবতী।

বিরতির পর বাংলাদেশ ব্যবধান ৪-০ করে ৫৭ মিনিটে। বাঁ দিক দিয়ে রিতুপর্না বল নিয়ে ঢুকে পাস দিয়েছিলেন তহুরাকে। তহুরার শট ঠেকিয়ে দিয়েছিলেন সিঙ্গাপুরের গোলরক্ষক। তবে শেষ রক্ষা হয়নি। বল সানজিদার কাছে গেলে প্লেসিংয়ে গোল করেন তিনি।

দলের পঞ্চম গোল করেন রিতুপর্না চাকমা। মনিকা চাকমা বাড়ানো বল ধরে বাম দিক দিয়ে দুই খেলোয়াড়কে কাটিয়ে বা পায়ের ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন রিতুপর্না।

৭৫ মিনিটে দলের ষষ্ঠ গোল করেন সাবিনা খাতুন। ডান দিক থেকে বদলি শামসুন্নাহারের ক্রসে সাবিনা ডান পায়ের প্লেসিংয়ে বল পাঠান জালে। ৮৭ মিনিটে সপ্তম গোল করেন বদলি মাতসুসিমা সুমাইয়া।

যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়র প্লেসিং করে দলকে অষ্টম গোল পাইয়ে সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। সিঙ্গাপুর এই অর্ধে কোনও সুযোগই পায়নি। দীর্ঘদেহী বরুশিয়ার স্ট্রাইকার একাধিকবার বল পেলেও কিছুই করতে পারেনি। দেখাতে পারেনি পায়ের ঝলক। দুই ম্যাচে টানা জিতে বাংলাদেশের মেয়েরা বছরটি শেষ করলো দারুণভাবে।

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ইউইউ এইচআর সামিট”
  • ১৭ মে ২০২৬
পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ১৭ মে ২০২৬
পে স্কেল-পেনশনে প্রয়োজন ১ লাখ ৩১ হাজার কোটি টাকা, চ্যালেঞ্জ…
  • ১৭ মে ২০২৬
শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের
  • ১৭ মে ২০২৬
ড্রোন যুদ্ধে বদলে যাচ্ছে ভারত-পাকিস্তানের সামরিক কৌশল, কে এ…
  • ১৭ মে ২০২৬
প্রদীপের আগুনে পুড়ে প্রাণ গেল আইনজীবীর
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081