দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী দল

০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:১৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM
বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল © সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল।

রোববার (৩ ডিসেম্বর) বেনোনিতে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। যেখানে প্রোটিয়াদের ১০ জয়ের বিপরীতে টাইগ্রেসদের জয় মাত্র ১ ম্যাচে। ফলে বেনোনিতে মাঠে নামার আগে এগিয়েই থাকবে প্রোটিয়ারা। মাঠটাও তো তাদেরই।

বাংলাদেশ এগিয়ে থাকবে অন্য একটি জায়গায়। নিজেদের সবশেষ সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। যেখানে দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে।

আগামী ৬ ও ৮ ডিসেম্বর কিম্বারলিতে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১৬ ডিসেম্বর ইস্ট লন্ডনে প্রথম ওয়ানডে ম্যাচটি হবে। এরপর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ ডিসেম্বর পচেফস্ট্রুমে ও বেনোনিতে।

এর আগে দুই সিরিজের জন্য ১৬ সদস্যের নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, ফারজানা হক, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খাতুন, সুলতানা খাতুন, ফাহিমা আক্তার, মারুফা আক্তার ও দিবা বিশ্বাস।

মোটরসাইকেলে অতিরিক্ত করারোপ হবে জনস্বার্থবিরোধী: জামায়াত আম…
  • ১৭ মে ২০২৬
ডুয়েটে ভিসি প্রত্যাখ্যানের আন্দোলন: বহিরাগতদের নিয়ে শিক্ষার…
  • ১৭ মে ২০২৬
এমজি ব্রান্ডের গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাচ্ছেন প্রাইম ব্যাংকের…
  • ১৭ মে ২০২৬
উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউইউ এইচআর সামিট’
  • ১৭ মে ২০২৬
পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ১৭ মে ২০২৬
পে স্কেল-পেনশনে প্রয়োজন ১ লাখ ৩১ হাজার কোটি টাকা, চ্যালেঞ্জ…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081