নাসুমকে চড় মেরেছেন হাথুরু, ব্যবস্থা চেয়ে বিসিবিকে লিগ্যাল নোটিশ

০৩ ডিসেম্বর ২০২৩, ০১:২৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM
নাসুম আহমেদ, হাথুরু সিং

নাসুম আহমেদ, হাথুরু সিং © সংগৃহীত

জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মারার ঘটনার তদন্ত চেয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। চড় মারার ঘটনা প্রমাণিত হলে বিসিবিকে অভিযুক্ত জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

রোববার (৩ ডিসেম্বর) ডাকযোগে এবং ইমেইলে এই লিগ্যাল নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ব্যরিস্টার আশরাফ রহমান। নোটিশ অনুযায়ী, ৭২ ঘন্টার মধ্যে এ ঘটনায় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। 

এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমান গণমাধ্যমকে বলেন, বিশ্বকাপ চলাকালীন সময়ে ১২ অক্টোবর ভারতে অবস্থানকালে আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরু সিং ক্রিকেটার নাসুমকে চড় মারেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

আরও পড়ুন: আইপিএলের ড্রাফটে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি, নেই সাকিব–লিটন

তিনি বলেন, যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবির সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাথুরু সিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। প্রয়োজনে যেন তাকে বরখাস্ত করা হয়।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9