ছোটদের বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মানি

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মানি © সংগৃহীত

ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল জার্মানি। বিশ্বকাপে চারবার চ্যাম্পিয়ন দলটি। তবে ছোটদের বিশ্বকাপে কোনো শিরোপা ছিল না তাদের। এবার সেই আক্ষেপ ঘুচল তাদের। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন এখন জার্মানরা। এবারের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে আজ ফরাসি কিশোরদের টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবার ছোটদের বিশ্বকাপ জিতল জার্মানি। 

ইন্দোনেশিয়ার সুরাকার্তার মানাহান স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ২-২-এ সমতায়। এরপর পেনাল্টি শুটআউটে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান কিশোররা। এ নিয়ে ইউরোপের পঞ্চম দল হিসাবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ জিতল জার্মানি।  

২৯তম মিনিট এগিয়ে যায় জার্মানি অনূর্ধ্ব-১৭ দল। স্পটকিক থেকে গোলটি করেন প্যারিস ব্রুনার। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি জার্মানি। তবে দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে। ৫১তম মিনিটে ব্যবধান ২-০ করেন জার্মানির নোয়াহ ডারভিচ।  

দুই গোলে পিছিয়ে থাকা ফ্রান্স অবশ্য ঘুরে দাঁড়াতে দেরি করেনি। দ্বিতীয় গোল হজম করার মিনিট দুয়েক পরেই ফ্রান্সের হয়ে একটি গোল শোধ করেন সায়মন বোয়াব্রে। ৬৯ মিনিটে উইনার্স উসাউই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের পরিণত হয় জার্মানি। এই সুযোগ কাজে লাগিয়ে ৮৫তম মিনিটে গোলও পেয়ে যায় ফ্রান্স। 

টিডিয়াম গোমিসের অ্যাসিস্টে ফ্রান্সের হয়ে সমতা ফেরান ম্যাথিস আমোউগো। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে জয় তুলে নেয় জার্মান কিশোররা।

মালয়েশিয়ায় মোস্ট ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ অ্যাওয়ার্ড পেলে…
  • ১৭ মে ২০২৬
‎আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রুয়…
  • ১৭ মে ২০২৬
উপাচার্য বদল হতেই শিক্ষকদের ‘আন্দোলন স্থগিত’, ছুটি শুরুর দি…
  • ১৭ মে ২০২৬
লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যে ৬ খাবার
  • ১৭ মে ২০২৬
জমে উঠেছে শার্শার বাগুড়ি বেলতলা আমের মেলা
  • ১৭ মে ২০২৬
এসএসসি-এইচএসসি এগিয়ে আসছে দুই মাস—উদ্বেগ বাড়ছে শিক্ষার্থীদে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081