নারী আইপিএলের ড্রাফটে আছেন দুই বাংলাদেশি ক্রিকেটার

০২ ডিসেম্বর ২০২৩, ০৫:২৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM
মারুফা আক্তার ও রাবেয়া খান

মারুফা আক্তার ও রাবেয়া খান © সংগৃহীত

মেয়েদের আইপিএলের (ডব্লিউপিএল) দ্বিতীয় আসর শুরু হবে আগামী বছর। টুর্নামেন্ট শুরুর আগে ৯ ডিসেম্বর হতে চলেছে খেলোয়াড়দের নিলাম। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগে নিলামের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের দুই ক্রিকেটার।

শনিবার নারী আইপিএলের দ্বিতীয় মৌসুমের ড্রাফটের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তালিকায় ভারতের ১০৪ জনসহ মোট ১৬৫ জন ক্রিকেটারের নাম প্রকাশ প্রকাশিত হয়। বিদেশি ক্রিকেটার আছেন ৬১ জন।

আগামী ডব্লিউপিএলে বাংলাদেশ থেকে নাম লেখালেন পেসার মারুফা আক্তার ও স্পিন অলরাউন্ডার রাবেয়া খান। দেশের হয়ে দারুণ ছন্দে থাকা দুইজন ক্রিকেটার এবার ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন। নিলামে মারুফা ও রাবেয়ার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ টাকা।

এবার নিলামে সর্বোচ্চ ৫০ লাখ ভারতীয় রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডিয়েন্দ্রা ডটিন এবং অস্ট্রেলিয়ার কিম গার্থ সর্বোচ্চ ভিত্তিমূল্যে নিবন্ধিত হয়েছেন। এ ছাড়া দ্বিতীয় সারির খেলোয়াড়দের খেলোয়াড়দের মূল্য ৪০ লাখ ভারতীয় রুপি এবং তৃতীয় সারিতে ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি ধার্য করা হয়েছে।

চলতি বছরে দারুণ পারফর্ম করেছেন পেসার মারুফা। ভারতের বিপক্ষে তিন ওয়ানডেতে নিয়েছিলেন ৭ উইকেট। তবে এশিয়ান্স গেমস ও পাকিস্তানের বিপক্ষে কিছুটা নিষ্প্রভ ছিলেন ডানহাতি এই পেসার।

ড্রাফটে নাম লেখানো রাবেয়াও বেশ ফর্মে আছেন। পাকিস্তান নারীদের বিপক্ষে সিরিজ জয়ে বড় অবদান ছিল তার। টি-টোয়েন্টি সিরিজে তিন উইকেটের পাশাপাশি ওয়ানডেতেও তুলেছিলেন পাঁচ উইকেট।

মালয়েশিয়ায় মোস্ট ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ অ্যাওয়ার্ড পেলে…
  • ১৭ মে ২০২৬
‎আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রুয়…
  • ১৭ মে ২০২৬
উপাচার্য বদল হতেই শিক্ষকদের ‘আন্দোলন স্থগিত’, ছুটি শুরুর দি…
  • ১৭ মে ২০২৬
লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যে ৬ খাবার
  • ১৭ মে ২০২৬
জমে উঠেছে শার্শার বাগুড়ি বেলতলা আমের মেলা
  • ১৭ মে ২০২৬
এসএসসি-এইচএসসি এগিয়ে আসছে দুই মাস—উদ্বেগ বাড়ছে শিক্ষার্থীদে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081