টি-২০ বিশ্বকাপের ১৯ দল চূড়ান্ত, বাকি ১টি আসনের লড়াইয়ে ৪ দল

৩০ নভেম্বর ২০২৩, ০৮:১৯ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
টি-২০ বিশ্বকাপের ১৯ দল চূড়ান্ত

টি-২০ বিশ্বকাপের ১৯ দল চূড়ান্ত © সংগৃহীত

যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা আয়োজিত হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন টুর্নামেন্টে ২০টি দল অংশগ্রহণ করবে। এদিকে ১৯তম দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। এই নিয়ে পরপর তিন বিশ্বকাপে খেলার সুযোগ পেল আফ্রিকান দেশটি। এ অঞ্চলের আরেকটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতায় রয়েছে জিম্বাবুয়ে, উগান্ডা, কেনিয়া ও নাইজেরিয়া।

মূলত ফুটবলের মতো ক্রিকেটকে পৃথিবীব্যাপী জনপ্রিয় করে তুলতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়েছে আইসিসি। যদিও ফুটবল বিশ্বকাপ ও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোতে ৩২টি দল অংশগ্রহণের সুযোগ দিয়েছে ফিফা। প্রতিযোগিতায় পিছিয়ে থাকা আইসিসি এবার তাই ২০ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

গত বিশ্বকাপের শীর্ষ আট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং র‍্যাঙ্কিং বিবেচনায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ আগে থেকেই নিশ্চিত আফগানিস্তান ও বাংলাদেশের। মহাদেশভিত্তিক কোয়ালিফায়ার খেলে এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে আয়ারল্যান্ডস, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল, ওমান এবং নামিবিয়া।

আফ্রিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে নামিবিয়া। ৫ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। অন্যদিকে, ওয়ানডে বিশ্বকাপের পর আগামী বছরের টুর্নামেন্টেও অংশ নেওয়া নিয়ে শঙ্কায় আছে জিম্বাবুয়ে। 

আরও পড়ুন: মাগুরাবাসীর ভালোবাসায় সিক্ত ‘রাজনীতিবিদ’ সাকিব

৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে সিকান্দার রাজারা। ফলে বিশ্বকাপের মূল পর্বে খেলা তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে গেছে। এই অঞ্চল থেকে ৭ দলের মধ্যে শীর্ষ ২ দল সুযোগ পাবে মূল পর্বে খেলার। 

শেষ একটি সিটের জন্য জিম্বাবুয়ের সঙ্গে লড়াইয়ে আছে উগান্ডা, কেনিয়া এবং নাইজেরিয়া। উগান্ডা এবং কেনিয়ার হাতেই নিজেদের ভাগ্য আছে। নাইজেরিয়া ও জিম্বাবুয়েকে অন্যদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। ২০তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা পাওয়ার সম্ভাবনা বেশি উগান্ডার। নিজেদের সর্বশেষ ম্যাচে কেনিয়াকে হারিয়েছে তারা। 

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬