ব্লাড ক্যান্সার কেড়ে নিল তরুণ ক্রিকেটারের প্রাণ

২৯ নভেম্বর ২০২৩, ০৭:১৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
জাতীয় দলের অলরাউন্ডার সাইফ উদ্দিনের সাথে হৃদয়

জাতীয় দলের অলরাউন্ডার সাইফ উদ্দিনের সাথে হৃদয় © সংগৃহীত

মাত্র ২৪ বছর বয়সেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ঢাকা দ্বিতীয় বিভাগের ক্রিকেট অলরাউন্ডার আব্দুল আলিম হৃদয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৯ নভেম্বর) মারা যান তিনি।

হৃদয়ের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানায়, গোপিবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের হয়ে ঢাকা দ্বিতীয় বিভাগের ক্রিকেট খেলা এই ক্রিকেটার বাঁ-হাতি বোলার ও ব্যাটার ছিলেন। চলতি মৌসুমেও দ্বিতীয় বিভাগের ক্লাবটির হয়ে সাতটি ম্যাচ খেলেছেন তিনি। 

কিছুদিন আগে হৃদয় ঢাকায় আসার পর ডেঙ্গুতেও আক্রান্ত হন বলে জানিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার সাইফ উদ্দিন। সাইফ উদ্দিন শোক জানিয়ে ফেসবুক পোস্টে লেখেন, ‘ছোট ভাই হৃদয় আমাদের মাঝে আর নেই। অনেক স্বপ্ন নিয়ে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ খেলতে ঢাকায় অবস্থান করেছিল, ডেঙ্গু আক্রান্ত হয়ে পরবর্তীতে ব্লাড ক্যানসার এবং ব্রেন স্টোক করে আজকে মারা যায়।’

হৃদয়ের এমন মৃত্যুতে ঢাকার পরিবেশকে দায়ী করে জাতীয় দলের অলরাউন্ডার লেখেন, ‘বসবাস করার জন্য ঢাকা অযোগ্য শহর, মানুষের স্বাস্থ্য-সুরক্ষা একদম নেই বললেই চলে। কিছুদিন আগে ছেলেটা বিয়ে করেছিল, কত স্বপ্ন ছিল তার পরিবার নিয়ে বাঁচার। কিন্তু নিয়তি তাকে আর থাকতে দিল না। ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কত কিছুই না করি, তাও আমাদের সিস্টেম চেঞ্জ হবে না। ভালো থাকিস ওপারে।’

মালয়েশিয়ায় মোস্ট ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ অ্যাওয়ার্ড পেলে…
  • ১৭ মে ২০২৬
‎আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রুয়…
  • ১৭ মে ২০২৬
উপাচার্য বদল হতেই শিক্ষকদের ‘আন্দোলন স্থগিত’, ছুটি শুরুর দি…
  • ১৭ মে ২০২৬
লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যে ৬ খাবার
  • ১৭ মে ২০২৬
জমে উঠেছে শার্শার বাগুড়ি বেলতলা আমের মেলা
  • ১৭ মে ২০২৬
এসএসসি-এইচএসসি এগিয়ে আসছে দুই মাস—উদ্বেগ বাড়ছে শিক্ষার্থীদে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081