বিশ্বকাপে ব্যর্থতার কারণ অনুসন্ধানে বিসিবির তদন্ত কমিটি গঠন

২৯ নভেম্বর ২০২৩, ১২:৩০ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ড © লোগো

ভারত বিশ্বকাপে সেমিফাইনাল স্বপ্ন নিয়ে খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু টুর্নামেন্টটি থেকে সবার আগে ছিটকে পড়ে সাকিবরা। নয় ম্যাচে মাত্র দুইটিতে জয় পায় টাইগাররা। পুরো টুর্নামেন্ট জুড়ে এমন বাজে পারফরম্যান্সের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজের নেতৃতে কমিটির বাকি দুই সদস্য হলেন পরিচালক মাহবুবুল আনাম এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান। 

এই বিষয়ে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, তিন সদস্যের এই কমিটির উদ্দেশ্য, তারা এই টুর্নামেন্টে (বিশ্বকাপ ২০২৩) দলের দুর্বল পারফরম্যান্সের পেছনের মূল কারণগুলো যাচাই করবে এবং এটি পরবর্তীতে বোর্ডের কাছে ফলাফল উপস্থাপন করবে।

এর আগে সদ্য সমাপ্ত ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন ভরাডুবির ব্যাখা বিসিবির কাছে পেশ করেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসান। একইসঙ্গে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও দিয়েছেন ব্যাখ্যা। বিসিবির ক্রিকেট অপারেশন্স সূত্রে জানা গেছে, ই-মেইলের মাধ্যমে তারা তিন জন নিজেদের রিপোর্ট জমা দিয়েছেন। পরবর্তী বোর্ড সভায় সিদ্ধান্ত হবে এই রিপোর্ট নিয়ে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9