নির্বাচনী প্রচারণায় মাগুরার পথে সাকিব, সঙ্গে বিশাল গাড়িবহর

২৯ নভেম্বর ২০২৩, ১১:৩৮ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
নির্বাচনী প্রচারণায় মাগুরার পথে সাকিব, সঙ্গে বিশাল গাড়িবহর

নির্বাচনী প্রচারণায় মাগুরার পথে সাকিব, সঙ্গে বিশাল গাড়িবহর © সংগৃহীত

আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো প্রার্থী হওয়া ক্রিকেটার সাকিব আল হাসান নির্বাচনী প্রচারণায় গাড়িবহর নিয়ে মাগুরা যাচ্ছেন। সাকিবের সঙ্গে রয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার এবং নাজমুল হোসেন অপু। আছেন ক্রিকেটার আল আমিন জুনিয়রও। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন এই অলরাউন্ডার। 

বুধবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরার পথে যাচ্ছে শুরু করেছেন তিনি। পদ্মা সেতু দিয়ে যাচ্ছে তার নির্বাচনী গাড়িবহর। আওয়ামী লীগের পক্ষ থেকে নিশ্চিত হয়েছে তার মনোনয়ন। আর মনোনয়ন প্রাপ্তির তিন দিনের মাথায় বিশাল গাড়িবহর নিয়ে নিজ এলাকা মাগুরায় যাত্রা শুরু করেছেন সাকিব আল হাসান। 

জানা যায়, বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল বহর নিয়ে নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের মনোনয়ন নিয়েছিলেন সাকিব। দলীয়ভাবে তাকে মাগুরা-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও গাড়িবহরে আছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসানের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৯ নভেম্বর) জেলা শহরের জামরুল তলায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে এ ঘোষণা দেন নেতারা। পাশে থাকার ঘোষণা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

এদিকে সাকিবের পারিবারিক সূত্রে জানা যায়- আজ বুধবার (২৯ নভেম্বর) মাগুরায় আসবেন সাকিব। প্রথমে যাবেন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। সেখান থেকে আত্মীয়স্বজন ও দলীয় নেতাদের কবর জিয়ারত করতে মাগুরা পৌর গোরস্তানে যাবেন। সেখান থেকে বাড়ি যাবেন সাকিব। এরপর শুরু হবে নির্বাচনী কার্যক্রম।

আরও পড়ুন: আমরা পারিবারিকভাবে আ. লীগের রাজনীতি করি: সাকিবের বাবা

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। এরপর আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব।

এদিকে, রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতে জাতীয় দলে নিজের সাবেক সতীর্থ ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে শুভকামনা পেয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়কের চাওয়া ক্রিকেটের মতো সাকিবের রাজনীতির পথচলাও দীর্ঘ হোক। পাঞ্জাবি-কোট পরা সাকিবের একটি ছবি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে রবিবার (২৬ নভেম্বর) পোস্ট করে মাশরাফি লিখেছেন, 'ক্রিকেটের মতোই বিশাল হোক তোর এই পথচলা…। শুভকামনা নেতা…।'

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9