টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিলো নামিবিয়া

২৯ নভেম্বর ২০২৩, ০৮:৪৩ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিলো নামিবিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিলো নামিবিয়া © সংগৃহীত

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। এই নিয়ে পরপর তিন বিশ্বকাপে খেলার সুযোগ পেল আফ্রিকান দেশটি। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। এই অঞ্চল থেকে মোট দুটি দল সুযোগ পাবে। আফ্রিকান বাছাইপর্বে এক ম্যাচ হাতে রেখেই সেরা দুইয়ে থাকা নিশ্চিত করেছে তারা।

উইন্ডহকে তানজানিয়ার বিপক্ষে ৫৮ রানের জয় তুলে নিয়ে বিশ্বকাপে পা রেখেছে ঈগলসরা। পাঁচ ম্যাচে পাঁচ জয়ে তারা টেবিলের শীর্ষে। এর আগে নামিবিয়া বাছাইপর্বে হারিয়েছে জিম্বাবুয়ে, উগান্ডা, রুয়ান্ডা আর কেনিয়াকে।

আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে নামিবিয়ার সুযোগ পাওয়া অবশ্য সময়ের ব্যাপার ছিল। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল নামিবিয়া। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে অপরাজিত 'ঈগলস' নামে পরিচিত দলটি। 

পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আফ্রিকা অঞ্চলের শীর্ষে নামিবিয়া। তাদের জায়গা নিশ্চিত হওয়ায় এ অঞ্চল থেকে আরেকটি দল সুযোগ পাবে বিশ্বকাপে। গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করার লড়াইয়ে আছে উগান্ডা, কেনিয়া এবং জিম্বাবুয়ে। 

আরও পড়ুন: বিশ্বকাপে ভারতের হারে উল্লাস করায় কাশ্মীরে ৭ শিক্ষার্থী গ্রেপ্তার

তিন দলের মধ্যে মাত্র একটি দল নামিবিয়ার সঙ্গে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে। আগামী বছর ২০ দল নিয়ে হবে বিশ্বকাপ।

মালয়েশিয়ায় মোস্ট ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ অ্যাওয়ার্ড পেলে…
  • ১৭ মে ২০২৬
‎আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রুয়…
  • ১৭ মে ২০২৬
উপাচার্য বদল হতেই শিক্ষকদের ‘আন্দোলন স্থগিত’, ছুটি শুরুর দি…
  • ১৭ মে ২০২৬
লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যে ৬ খাবার
  • ১৭ মে ২০২৬
জমে উঠেছে শার্শার বাগুড়ি বেলতলা আমের মেলা
  • ১৭ মে ২০২৬
এসএসসি-এইচএসসি এগিয়ে আসছে দুই মাস—উদ্বেগ বাড়ছে শিক্ষার্থীদে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081