প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ১০৪

২৮ নভেম্বর ২০২৩, ০১:০৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
জাকির ও শান্ত

জাকির ও শান্ত © সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে ২৭ ওভারে ২ উইকেটে ১০৪ রান করেছে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্তর উইকেটটাই বেশি পোড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের। টেস্ট খেলতে নেমে যেন তিনি ভুলে গিয়েছিলেন এটা কোন ফরম্যাট! ব্যাট করছিলেন টি-টোয়েন্টি স্টাইলে এবং ছক্কা মারতে গিয়ে ধরা পড়লেন কেন উইলিয়ামসনের হাতে।

অথচ মাহমুদুল হাসান জয়ের সঙ্গে দারুণ একটি জুটি গড়ে তুলেছিলেন তিনি। উইকেটে সেট হয়ে বেশ আস্থার সঙ্গে ব্যাটও করছিলেন। কিন্তু টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করতে গিয়েই বিপত্তি বাধালেন। গ্লেন ফিলিপসের ফুল টস বল উঁচু করে খেলতে গিয়ে ডিপ মিডঅনে ক্যাচ তুলে দেন। সেটিকে তালুবন্দী করেন কেন উইলিয়ামসন। ৩৫ বলে ৩৭ রানের ইনিংসটির যবনিকাপাত ঘটলো তখনই।

এরপর উইকেটে নেমে আসেন অভিজ্ঞ টেস্ট ব্যাটার মুমিনুল হক। তিনি ৩ রান তুলতেই লাঞ্চ বিরতির সময় হয়ে যায়। শেষ হয়ে যায় প্রথম দিনের প্রথম সেশনের খেলা। ততক্ষণ পর্যন্ত স্কোরবোর্ডে বাংলাদেশের রান ওঠে ২৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০৪। ৪২ রান নিয়ে মাহমুদুল হাসান জয় এবং ৩ রান নিয়ে মুমিনুল হক।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জুটি বেধে বাংলাদেশকে সূচনাটা ভালোই এনে দিয়েছিলেন জাকির হাসান। সিলেটের উইকেটে যেভাবে ব্যাট করছিলেন দুই ব্যাটার, তাতে মনে হচ্ছিলো বাংলাদেশ ভালো ব্যাটিংই করবে।

কিন্তু ভালো খেলতে খেলতে বিভ্রান্ত হলেন তরুণ ওপেনার জাকির। নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেলের একটি কুইক ডেলিভারিতে কিছু বুঝে ওঠার আগেই বোল্ড হয়ে গেলেন তিনি। ৩৯ রানে পড়লো বাংলাদেশের প্রথম উইকেট। জাকির হাসান নিজের নামের পাশে যোগ করতে পেরেছেন কেবল ১২ রান।

এর আগে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের হয়ে অভিষেক ঘটে শাহাদাত হোসেন দিপুর।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9