বিসিবির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত পাপনের

২৭ নভেম্বর ২০২৩, ০২:৫৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
বিসিবির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত পাপনের

বিসিবির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত পাপনের © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এরপরে গণমাধ্যমের সামনে বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন পাপন। সেখানেই বিসিবির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন তিনি। 

সোমবার (২৭ নভেম্বর) নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে যান তামিম ইকবাল। বৈঠক শেষে তামিম বের হলে গণমাধ্যমের সামনে কথা বলেন পাপন। 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটাবছর আছে। এবং এরমধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব। যা যা করা দরকার এটা আমি করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানিনা। আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নিব।'   

পাপন আরও বলেন, নিউজিল্যান্ড সিরিজে খেলবেন না তামিম।‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না।

চলতি বছর বাংলাদেশের হয়ে মাঠের ক্রিকেটে তেমন একটা দেখা যায়নি তামিম ইকবালকে। তবে মাঠে না থেকেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন এই ক্রিকেটার। অবসর কান্ড, বিশ্বকাপ দল থেকে অপ্রত্যাশিতভাবে বাদ পড়ায় তিনি ছিলেন গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে। 

বাংলাদেশের জার্সিতে তামিম সবশেষ মাঠে নেমেছিলেন বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই। তারপর জুলাইয়ে হুট করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেও ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি এই ক্রিকেটারের।  

পিঠের চোটের জন্য ইনজেকশন নেয়ার পর কিউইদের বিপক্ষে সেই সিরিজটি ছিল দেশসেরা ওপেনারের মাঠে ফেরার লড়াই। এরপরই বিশ্বকাপে অংশ নেয়ার কথা ছিল তার। তবে শেষ পর্যন্ত আর টুর্নামেন্টের জন্য টাইগারদের দলে জায়গা হয়নি তার। এবার বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। তার দলও তাকে নিয়ে বেশ আশাবাদী। 

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9