পাপনের বাসায় জরুরি বৈঠকে বসেছেন তামিম 

২৭ নভেম্বর ২০২৩, ১২:৪৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM

© সংগৃহীত

বোর্ডের সাথে দ্বন্দ্বের কারণে ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের। এরপর আর মাঠেই ফিরেননি তিনি। আসন্ন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন। সবমিলিয়ে জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ ঠিক করতে আজ বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে।

আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুর বারোটা নাগাদ বিসিবি সভাপতির বাসভবনে যান তামিম। দুজনের এ বৈঠকে তামিম নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পাপনকে অবহিত করবেন বলে জানা গেছে। জাতীয় দলের হয়ে দেশসেরা এই ওপেনার আর মাঠে ফিরবেন কিনা তাও হয়তো জানা যাবে আজই। 

এদিকে বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ২৮ নভেম্বর থেকে শুরু হবে কিউইদের বিপক্ষে এ সিরিজ। তবে সাদা পোশাকের এই সিরিজেও বাংলাদেশ দলে নেই তামিম। তবে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তামিম ইকবাল। 

আরও পড়ুন: আইপিএলে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার

বাংলাদেশের জার্সিতে তামিম সবশেষ মাঠে নেমেছিলেন বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই। পিঠের চোটের জন্য ইনজেকশন নেয়ার পর কিউইদের বিপক্ষে সেই সিরিজটি ছিল দেশসেরা ওপেনারের মাঠে ফেরার লড়াই। এরপরই বিশ্বকাপে অংশ নেয়ার কথা ছিল তার। তবে শেষ পর্যন্ত আর টুর্নামেন্টের জন্য টাইগারদের দলে জায়গা হয়নি তার।

এবার বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। তার দলও তাকে নিয়ে বেশ আশাবাদী। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তামিম। যদিও সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। ফেসবুক পোস্টে তামিম লিখেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9