পিএসএলে সর্বোচ্চ দামের ক্যাটাগরিতে সাকিব

২৬ নভেম্বর ২০২৩, ১২:৫৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে সর্বোচ্চ দামের ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল শনিবার রাতে পিএসএল তাদের টুইটারে সাকিবের একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে। 

এর আগেও তিন মৌসুম পিএসএলে খেলেছেন সাকিব। ২০১৬ সালে টুর্নামেন্টের প্রথম মৌসুমে খেলেছেন করাচি কিংসের হয়ে। ২০১৭ এবং এ বছর ছিলেন পেশোয়ার জালমিতে। 

ড্রাফটে ছয় ক্যাটাগরিতে মোট ৪৯৩ জন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে। বাংলাদেশি খেলোয়াড় আছেন ২৮ জন। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে আছেন একমাত্র সাকিবই। অর্থাৎ, কোনো ফ্র্যাঞ্চাইজি ৩৬ বছর বয়সী অলরাউন্ডারকে কিনতে চাইলে কমপক্ষে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা) দিতে হবে। 

ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তাঁদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ হাজার ডলার (প্রায় ৬৬ লাখ টাকা)। অন্য চার ক্যাটাগরি গোল্ড, সিলভার, ইমার্জিং ও সাপ্লিমেন্টারিতে বাংলাদেশের কারা আছেন, সেই তালিকা প্রকাশ করা হয়নি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হবে পিএসএলের নবম আসর। খেলোয়াড়দের নিলাম আয়োজনের সম্ভাব্য তারিখ আগামী ১৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। 

 

গাজীপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী …
  • ১৭ মে ২০২৬
মেহেরপুরে চিরকুট রেখে প্রাণনাশের হুমকি
  • ১৭ মে ২০২৬
ঈদুল আজহা কবে, জানা যাবে আগামীকাল
  • ১৭ মে ২০২৬
বিসিবি নির্বাচনে কাউন্সিলর হননি অনেক হেভিওয়েট প্রার্থী, আছ…
  • ১৭ মে ২০২৬
ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলনকারীরা শিবিরের নেতাকর্মী: ছাত্রদল
  • ১৭ মে ২০২৬
সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081