গিলের সঙ্গে ভাইরাল হওয়া ছবির বিষয়ে যা বললেন সারা টেন্ডুলকার

২৫ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
আসল ছবিটি সারা ও তার ছোট ভাই অর্জুন টেন্ডুলকারের (বামে), ডিপফেইক ছবিতে অর্জুনের জায়গায় শুবমান গিলের চেহারা বসিয়ে দেওয়া হয়েছে (ডানে)

আসল ছবিটি সারা ও তার ছোট ভাই অর্জুন টেন্ডুলকারের (বামে), ডিপফেইক ছবিতে অর্জুনের জায়গায় শুবমান গিলের চেহারা বসিয়ে দেওয়া হয়েছে (ডানে) © সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার সহজলভ্যতা ও জনপ্রিয়তা বাড়ার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের ডিপফেইক ছবি, ভিডিওর ছড়াছড়ি এখন যেন ট্রেন্ড। সম্প্রতি ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের একটি ডিপফেইক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন ফেলেছে। এ বিষয়ে শচীন কন্যা গত বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে তার মন্তব্য জানিয়েছেন।

সারাহ টেন্ডুলকার লিখেন ‘সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের আনন্দ, দুঃখ ও প্রতিদিনকার ঘটনা শেয়ার করার চমৎকার একটি প্ল্যাটফর্ম। কিন্তু প্রযুক্তির অপব্যবহারে এটি মানুষকে সত্য থেকে দূরে নিয়ে যাচ্ছে। আমি এক্সে আমার কিছু মিথ্যা ছবি দেখলাম, যা আমার ভক্ত ও অন্য মানুষকে ভুল বোঝানোর জন্য বানানো হয়েছে। এক্সে আমার কোনো একাউন্ট নেই।’

ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে এক্সে (সাবেক টুইটার) ভাইরাল হওয়া ছবিটি বাস্তব নয় জানিয়ে শচীন টেন্ডুলকারের মেয়ে সারাহ টেন্ডুলকার দাবি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের (এআই) মাধ্যমে তাকে হেয় করার জন্য এটি তৈরি করা হয়েছে।

শচীনকন্যা সারা ও ক্রিকেটার শুভমান গিলের প্রেমের গুঞ্জন নিয়ে অনেকদিন ধরেই ভারতীয় গণমাধ্যমে আলোচনা হচ্ছে। শচীন কন্যার আগেও রাশমিকা মানদানা, ক্যাটরিনা কাইফ, কাজলসহ অনেক অভিনেত্রী এই ডিপফেইক ছবির বিষয়ে জানিয়েছেন।

ট্যাগ: ভারত
কারিনার মৃত্যুতে শোক জানাতে চান না অভিনেতা আব্দুল্লাহ রানা,…
  • ১৭ মে ২০২৬
গাজীপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী …
  • ১৭ মে ২০২৬
মেহেরপুরে চিরকুট রেখে প্রাণনাশের হুমকি
  • ১৭ মে ২০২৬
ঈদুল আজহা কবে, জানা যাবে আগামীকাল
  • ১৭ মে ২০২৬
বিসিবি নির্বাচনে কাউন্সিলর হননি অনেক হেভিওয়েট প্রার্থী, আছ…
  • ১৭ মে ২০২৬
ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলনকারীরা শিবিরের নেতাকর্মী: ছাত্রদল
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081