এখন থেকে রাজনীতি করবেন সাকিব আল হাসান: ওবায়দুল কাদের

২৪ নভেম্বর ২০২৩, ০৭:০৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের © সংগৃহীত

এখন থেকে ক্রিকেটার সাকিব আল হাসান সক্রিয় রাজনীতি করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার বিকেলে দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, সাকিব আল হাসান এখন থেকে রাজনীতি করবেন বলে আওয়ামী লীগকে জানিয়েছেন। তাই তিনি রাজনীতি করবেন, জনগণের সেবা করবেন। বাংলাদেশের যেকোনো জায়গায় সে দাঁড়াতে পারেন।

তার আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গে কত নায়ক-নায়িকা এমপি। তারা তো সরাসরি দল করে না। ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশেও আছে।

ওবায়দুল কাদের বলেন, এ পর্যন্ত চারটি বিভাগ চূড়ান্ত করা হয়েছে। আগামী রবিবারের মধ্যে তিনশ’ আসনের প্রার্থীতা ঘোষণা করা হবে। নতুন মুখও এসেছে কিছু বাদও পড়েছে। বিজয়ী হতে পারে এমন প্রার্থীদের বাদ দেয়নি আওয়ামী লীগ। মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। একসঙ্গে তিনশ’ আসনেে প্রার্থী ঘোষণা করা হবে।

কারিনার মৃত্যুতে শোক জানাতে চান না অভিনেতা আব্দুল্লাহ রানা,…
  • ১৭ মে ২০২৬
গাজীপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী …
  • ১৭ মে ২০২৬
মেহেরপুরে চিরকুট রেখে প্রাণনাশের হুমকি
  • ১৭ মে ২০২৬
ঈদুল আজহা কবে, জানা যাবে আগামীকাল
  • ১৭ মে ২০২৬
বিসিবি নির্বাচনে কাউন্সিলর হননি অনেক হেভিওয়েট প্রার্থী, আছ…
  • ১৭ মে ২০২৬
ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলনকারীরা শিবিরের নেতাকর্মী: ছাত্রদল
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081