আর্জেন্টিনা-ব্রাজিল সুপার ক্লাসিকো ম্যাচে খেলা বন্ধ

২২ নভেম্বর ২০২৩, ০৭:১৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM

© ফাইল ছবি

লাতিন আমেরিকার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। ম্যাচটি ব্রাজিলের মাঠ মারাকানায় অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু মাঠে সংঘর্ষের জেরে এখন পর্যন্ত ম্যাচ শুরু হতে পারেনি। বুধবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা। শক্তির বিচারে স্বাগতিকদের চেয়ে বেশ এগিয়ে থেকেই এদিন মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষেও জয়ের লক্ষ্যে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে তারা। দুই উইঙ্গব্যাকে নাহুয়েল মলিনা ও নিকোলাস ত্যাগলিয়াফিকো খেলতে পারেন। দলটির মধ্যভাগে দেখা যেতে পারে এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, ডি পলের মতো ফুটবলারদের। আক্রমণে মেসি ও ডি মারিয়ার সঙ্গে লওতারো মার্টিনেজের খেলার সম্ভাবনাই বেশি।

আর্জেন্টিনা পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারলেও ব্রাজিলকে খেলতে হবে অনেকটা নতুন দল নিয়েই। কাতার বিশ্বকাপ খেলা দল থেকে তিন-চারজন ফুটবলারকে দেখা যেতে পারে শুরুর একাদশে। অ্যালিসন বেকার, রাফিনহা, মার্কুইনোসদের পাশাপাশি রদ্রিগোর দিকেই তাকিয়ে থাকতে হবে ব্রাজিলকে। 

বাংলাদেশ থেকে কোনো চ্যানেলে ম্যাচটি সরাসরি দেখা যাবে না। তবে অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ রয়েছে। ইয়াল্লা টিভি এবং ইয়াসিন টিভিতে ম্যাচটি দেখতে পারবে ফুটবলপ্রেমীরা।

ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলনকারীরা শিবিরের নেতাকর্মী: ছাত্রদল
  • ১৭ মে ২০২৬
সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ
  • ১৭ মে ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ‘এআই’ ফিচার, থাকছে যেসব সুবিধা
  • ১৭ মে ২০২৬
চট্টগ্রামে লাখ টাকার জাল নোটসহ আটক ৩
  • ১৭ মে ২০২৬
ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধা…
  • ১৭ মে ২০২৬
ঘরে বসেই যে কেউ নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ, জেনে …
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081