বিশ্বকাপ ফাইনাল

হেড-লাবুশেনের শতরানের জুটিতে চাপে ভারত

১৯ নভেম্বর ২০২৩, ০৮:৫৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
লড়ছেন লাবুশেন এবং হেড

লড়ছেন লাবুশেন এবং হেড © সংগৃহীত

দলীয় ৫০ রানের আগে দলের সেরা তিন ব্যাটারকে হারিয়ে ফেলায় বেশ চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছে কামিন্সবাহিনী।

বিশ্বকাপের ফাইনালে ভারতের ছুড়ে দেওয়া ২৪১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার ওয়ার্নারের উইকেট হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৩ বলে ৭ রান করে ওয়ার্নার ভারতীয় পেসার মোহাম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন।  

এরপর মিচেল মার্শ ভালো শুরুর ইঙ্গিত দিলেও ফিরেছেন দ্রুতই। ১৫ বলে তার ১৫ রানের ইনিংস থামে জাসপ্রিত বুমরাহর বলে উইকেটকিপার লোকেশ রাহুলের হাতে ক্যাচ তুলে দিলে। এরপর বুমরাহর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন স্মিথ (৪)। যদিও রিভিও নিলে বেঁচে যেতেন তিনি। রিপ্লেতে দেখা গেছে, বল অফ স্ট্যাম্প মিস করতো।

স্মিথের আউটের পেছনে পরোক্ষ অবদান রাখা হেড অবশ্য পরে ক্ষতি পুষিয়ে দিয়েছেন। ধীরে ধীরে সেট হয়ে তুলে নিয়েছেন দারুণ এক ফিফটি। সেই সঙ্গে লাবুশেনের সঙ্গে বড় জুটি গড়ে দলকে রাখেন লড়াইয়ে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলির ৫৪, লোকেশ রাহুলের ৬৬ ও রোহিত শর্মার ৪৭ রানের ইনিংসে ভর করে ১০ উইকেট হারিয়ে ২৪০ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় ভারত।  

ঈদুল আজহা কবে, জানা যাবে আগামীকাল
  • ১৭ মে ২০২৬
বিসিবি নির্বাচনে কাউন্সিলর হননি অনেক হেভিওয়েট প্রার্থী, আছ…
  • ১৭ মে ২০২৬
ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলনকারীরা শিবিরের নেতাকর্মী: ছাত্রদল
  • ১৭ মে ২০২৬
সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ
  • ১৭ মে ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ‘এআই’ ফিচার, থাকছে যেসব সুবিধা
  • ১৭ মে ২০২৬
চট্টগ্রামে লাখ টাকার জাল নোটসহ আটক ৩
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081