এবার পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন ওয়াহাব রিয়াজ

১৭ নভেম্বর ২০২৩, ০৮:৩২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
ওয়াহাব রিয়াজ

ওয়াহাব রিয়াজ © সংগৃহীত

পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের নতুন নতুন দায়িত্ব দিয়ে পুরো পাকিস্তান ক্রিকেট বোর্ড সাজানো হচ্ছে। এরই মধ্যে নেতৃত্ব ছেড়ে দেওয়া বাবর আজমের জায়গায় টেস্টে শান মাসুদ ও টি-২০তে শাহিন আফ্রিদিকে দায়িত্ব দিয়েছে পিসিবি। সেই সঙ্গে মোহাম্মদ হাফিজকে টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। সামনের দুই সিরিজে হেড কোচের দায়িত্বে থাকবেন হাফিজ দায়িত্ব পালন করবেন হাফিজ।

শুক্রবার (১৭ নভেম্বর) সর্বশেষ ওয়াহাব রিয়াজকে পিসিবির প্রধান নির্বাচক ঘোষণা করা হয়েছে। গত আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে অবসর বলেননি। প্রধান নির্বাচক হওয়ায় তিনি আর খেলবেন না ধরে নিয়ে তার পিএসএল ক্লাব পেশোয়ার জালমি টুইটে লিখেছে, ‘গত ৮ বছর আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।’ 

বিশ্বকাপ চলাকালীন পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম উল হক স্বার্থ সংঘাতের অভিযোগের কারণে পদত্যাগ করেন। তার জায়গায় দায়িত্ব দেওয়া হলো ওয়াহাবকে। 

দায়িত্ব পেয়ে এক বিবৃতিতে ওয়াহাব বলেছেন, ‘সাবেকদের পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। যা প্রশংসনীয়। আমিও পাকিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে খুব আগ্রহী। পাকিস্তানের টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, আমরা দেশের ক্রিকেট নিয়ে একসঙ্গে নিবিড়ভাবে কাজ করতে পারবো।’

সংসদ সদস্য আমির হামজাকে গ্রেপ্তার করতে পত্রিকায় বিজ্ঞপ্তির …
  • ১৭ মে ২০২৬
দুই জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
  • ১৭ মে ২০২৬
অলআউট পাকিস্তান, লিড পেল বাংলাদেশ
  • ১৭ মে ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখা…
  • ১৭ মে ২০২৬
কালিয়াকৈরে কৃষি ব্যাংক ম্যানেজারকে অপহরণ ও পৈশাচিক নির্যাতন…
  • ১৭ মে ২০২৬
জিলহজের প্রথম ১০ দিন নখ-চুল না কাটা কি বাধ্যতামূলক, যা বলছে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081