মেয়ে সন্তানের বাবা হলেন লিটন

১৬ নভেম্বর ২০২৩, ১০:১৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
স্ত্রীর সঙ্গে লিটনের এ ছবিগুলো তিনি নিজেই ফেসবুকে শেয়ার করেছেন

স্ত্রীর সঙ্গে লিটনের এ ছবিগুলো তিনি নিজেই ফেসবুকে শেয়ার করেছেন © সংগৃহীত

কন্যা সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে নয়টা তার কন্যা পৃথিবীর মুখ দেখেছে। এক ফেসবুক পোস্টে লিটন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘সকাল ৯টা ২৭ মিনিটে আমাদের ছোট্ট রাজকন্যার আগমনে ঘটেছে, আমরা ধন্য। মা এবং শিশু দুজনেই সুস্থ আছে। আপনাদেরকে আপনাদের প্রার্থনায় রাখুন।’

বিয়ে করলেন ক্রিকেটার লিটন দাস

এর আগে ২০১৯ সালের জুলাইয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে বিয়ে করেন লিটন। দিনাজপুর শহরে নিজের বাড়িতে এই আয়োজন সম্পন্ন হয়। আশীর্বাদে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

চলতি বিশ্বকাপের মাঝে স্ত্রীকে দেখতে দুইবার দেশে ফিরে এসেছিলেন লিটন দাস। বিসিবির পক্ষ থেকে পারিবারিক কারণ বলা হলেও গুঞ্জনটা তখন থেকেই ছিল। অবশেষে কন্যা সন্তানের মুখ দেখলেন লিটন-সঞ্চিতা দম্পতি।

১ জুলাই থেকেই পে স্কেল বাস্তবায়নের নির্দেশনা প্রধানমন্ত্রীর
  • ১৭ মে ২০২৬
জাবিতে প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন, নেপথ্যে কারা?
  • ১৭ মে ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
বাংলাদেশি কর্মী নিতে বড় সুখবর দিল দুবাই
  • ১৭ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর নতুন এপিএস দুলাল মিঞা
  • ১৭ মে ২০২৬
যোগদান করেননি এনটিআরসিএর নতুন চেয়ারম্যান, অতিরিক্ত দায়িত্বে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081