শচিনকে ছাড়িয়ে ওয়ানডেতে ৫০তম সেঞ্চুরি কোহলির

১৫ নভেম্বর ২০২৩, ০৫:২৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
শচিনকে ছাড়িয়ে ওয়ানডেতে ৫০তম সেঞ্চুরি কোহলির

শচিনকে ছাড়িয়ে ওয়ানডেতে ৫০তম সেঞ্চুরি কোহলির © সংগৃহীত

কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডে ইতিহাসে অনন্য রেকর্ডের মালিক এখন বিরাট কোহলি। আজ বুধবার (১৫ নভেম্বর) ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৫০তম সেঞ্চুরির বিশ্বরেকর্ড করে ফেলেছেন ভারতীয় এই ব্যাটার। এতদিন ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড নিজের করে রেখেছিলেন শচিন।

আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি করেন কোহলি। এতেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করলেন ভারতের তারকা এই ক্রিকেটার।

৪৬৩ ম্যাচ খেলে ৪৯টি সেঞ্চুরি করেছিলেন শচিন। অপরদিকে ২৯২ ম্যাচ খেলেই শচিনের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। সে হিসেবে শচিনের চেয়ে ৭১ ম্যাচ কম খেলেই সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন ভারতের সাবেক অধিনায়ক।

এর আগে চলতি বিশ্বকাপের গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে শচিনের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন কোহলি। এরপর গ্রুপপর্বের শেষ ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর সুযোগ পেয়েছিলেন কোহলি। তবে সে সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি। ৫৬ বলে ৫১ করে আউট হয়ে যান এই তারকা ব্যাটার।

মালয়েশিয়ায় মোস্ট ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ অ্যাওয়ার্ড পেলে…
  • ১৭ মে ২০২৬
‎আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রুয়…
  • ১৭ মে ২০২৬
উপাচার্য বদল হতেই শিক্ষকদের ‘আন্দোলন স্থগিত’, ছুটি শুরুর দি…
  • ১৭ মে ২০২৬
লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যে ৬ খাবার
  • ১৭ মে ২০২৬
জমে উঠেছে শার্শার বাগুড়ি বেলতলা আমের মেলা
  • ১৭ মে ২০২৬
এসএসসি-এইচএসসি এগিয়ে আসছে দুই মাস—উদ্বেগ বাড়ছে শিক্ষার্থীদে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081