ভারতের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত হলো বাংলাদেশের

১২ নভেম্বর ২০২৩, ০৯:৫৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
ভারতের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত হলো বাংলাদেশের

ভারতের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত হলো বাংলাদেশের © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল ৯ ম্যাচে সাত হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের জায়গা পাওয়া নির্ভর করছিল ভারত ও নেদারল্যান্ডস ম্যাচের উপর।

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাঙ্গালুরুতে আজ ডাচদের সামনে ইতিহাস রচনার হাতছানি ছিল। ভারতের বিপক্ষে জয় পেলে কিংবা ড্র হয়ে এক পয়েন্ট অর্জন করলেই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পাবে নেদারল্যান্ডস।

অপরদিকে ভারতের জয়ের উপর নির্ভর করছিল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ভাগ্য। এমন সমীকরণের দিনে ডাচদের ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে টানা ৯ ম্যাচ জিতল রোহিত শর্মার দল।

ভারতের জয়ে অষ্টম দল হিসেবে পাকিস্তানে আয়োজিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ।  

বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ আট নম্বরে থেকে শেষ করলেও আজকের ম্যাচের আগে নিশ্চিত হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা। ভারত ম্যাচের আগে নেদারল্যান্ডস আট ম্যাচের মধ্যে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বর স্থানে অবস্থান করছিল।

আজকের খেলায় জয় পেলে বা পরিত্যক্ত হয়ে এক পয়েন্ট পেলেই ডাচরা পেয়ে যেত চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। তবে ভারতের এমন বড় জয়ে ডাচরা সবার শেষে থেকেই বিশ্বকাপ শেষ করল।

অপরদিকে ভারতের জয়ে অষ্টম দল হিসেবে পাকিস্তানে আয়োজিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ।

তবে ডাচদের সঙ্গে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে নবম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করা শ্রীলঙ্কা। দেশটির ক্রিকেট ইতিহাসে এই প্রথম তাদের ছাড়াই আয়োজিত হবে আইসিসি ইভেন্ট।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9