বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য নির্ভর করছে ভারতের হাতে

১২ নভেম্বর ২০২৩, ০৯:৫৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
ভারত দল

ভারত দল © সংগৃহীত

চলমান বিশ্বকাপে লিগ পর্বের সর্বশেষ ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ভারত। আট ম্যাচে শতভাগ জয়ে সবার আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। অন্যদিকে বিশ্বকাপ থেকে অনেক আগেই বিদায় নিয়েছে ডাচরা। তবে এ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা। ম্যাচ বৃষ্টিতে পণ্ড কিংবা ডাচরা জিতে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়বে বাংলাদেশ। 

রোববার (১২ নভেম্বর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। কিন্তু এই ম্যাচ শুধুই নিয়মরক্ষার নয়। কারণ, এই ম্যাচের উপর নির্ভর করছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। বিশেষ করে বলতে গেলে বাংলাদেশের ভাগ্য।

৭ দিনের বিশ্রামের পর মাঠে নামছে ভারত। নিয়মরক্ষার ম্যাচ হলেও এ ম্যাচে আলাদা পরিকল্পনা টিম ইন্ডিয়ার। খেলোয়াড়রা যথেষ্ট বিশ্রাম পাওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে পূর্ণাঙ্গ শক্তির দল নিয়ে মাঠে নামবে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।    

বিশ্বকাপের চলতি আসর থেকেই ঠিক হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির অংশগ্রহণকারী ৮ দল। নিয়মানুযায়ী বিশ্বকাপের পয়েন্ট টেবিলের প্রথম আটটি দল সুযোগ পাবে ২০২৫ সালের এই প্রতিযোগিতায়। সেখানে আয়োজক দেশ হিসেবে পাকিস্তান থাকবে। তারা ছাড়া বাকি সাতটি দল ঠিক হবে বিশ্বকাপ থেকে।

ইতোমধ্যে সাতটি দল চূড়ান্ত হয়েছে। বাকি রয়েছে একটি দল। যার জন্য লড়াই চলছে তিনটি দলের মধ্যে। তারা হলো- শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস।গতকাল বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও চ্যাম্পিয়নস ট্রফি খেলার রেসে টিকে ছিল। কেননা তারা তখন পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছিল। 

কিন্তু দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড জয় তুলে নেয়ায় বাংলাদেশকে টপকে শীর্ষ সাতে চলে যায় তারা। বাংলাদেশ নেমে আসে টেবিলের আটে। তবে এই স্থানে থেকেও চ্যাম্পিয়নস ট্রফি খেলার সুযোগ আছে বাংলাদেশের। কেননা শেষ ম্যাচে ভারতকে ডাচরা হারাবে এমন চিন্তা কেউই করবে না। এখন পর্যন্ত অপরাজিত দল যে ভারত। 

আরও পড়ুন: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন তামিম ইকবাল

অন্যদিকে ডাচরাও কম নয়। তারা দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে হারের স্বাদ দিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। তাই ডাচরা যে একেবারে ছেড়ে কথা বলবে তাও নয়। তাই বলা যায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নির্ভর করছে ভারতের ওপর। রোহিতরা জয় পেলেই মিলবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির টিকিট।

এই ম্যাচের আগে দারুণ ছন্দে রয়েছেন ব্যাটাররা। আট ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৪টি ফিফটি করেছেন বিরাট কোহলি। ৫৪৩ রান করে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তৃতীয়তে আছেন বিরাট। এ ম্যাচে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড টপকে ৫০তম সেঞ্চুরি করার সুযোগ রয়েছে তার সামনে।  
 
আজকের ম্যাচটিতে উইকেট পেস ও বাউন্সি হওয়ায় কিছুটা সুবিধা পাবেন পেসাররা। তাই মোহাম্মদ শামী, সিরাজরাও থাকবেন কোচের আলাদা পরিকল্পনায়। এছাড়া স্পিনাররাও পেতে পারেন আলাদা সুবিধা।  

ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9