বিশ্বকাপে অকাতরে রান বিলিয়ে লজ্জার রেকর্ড রউফের 

১২ নভেম্বর ২০২৩, ১০:০৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
হারিস রউফ

হারিস রউফ © সংগৃহীত

এবারই প্রথম বিশ্বকাপ খেলতে এসেছেন রউফ। আর বিশ্বমঞ্চে নিজের অভিষেক আসরেই বেশ খরুচে ছিলেন এই পাকিস্তানি পেসার। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে এমন একটি রেকর্ড নিয়ে টুর্নামেন্ট শেষ করবেন, এমনটা নিশ্চয়ই হারিস রউফ ভাবেননি। প্রতি ম্যাচে প্রতিপক্ষ বোলারদের হাতে তুলোধুনো হয়েছেন তিনি। বিশ্বকাপে ৯ ম্যাচে মোট ৫৩৩ রান দিয়েছেন রউফ।

বিশ্বকাপের ইতিহাসে এক আসরে এটিই কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। রউফ পেছনে ফেলেছেন ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের আদিল রশিদের দেওয়া ৫২৬ রানকে। তবে বিব্রতকর এই রেকর্ডের পাশাপাশি কিছু ভালো পরিসংখ্যানও যোগ হয়েছে রউফের ঝুলিতে।

এবারের আসরে রউফের পরই সবথেকে বেশি রান দেয়ার তালিকায় দুইয়ে আছেন শ্রীলঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কা। ৯ ম্যাচে তিনি দিয়েছেন মোট ৫২৫ রান। এরপর সমান ম্যাচ খেলে ৪৮১ রান দিয়ে তালিকার তিনে আছেন আরেক পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। চারে আছেন আফগান স্পিনার মুজিব উর রহমান, তিনি দিয়েছেন ৪৫৮ রান, ৮ ম্যাচ খেলে ৪৩৯ রান দিয়ে পাঁচে আছেন মিচেল স্টার্ক।

অন্যদিকে লজ্জার এ রেকর্ডের পাশাপাশি ভালো একটি রেকর্ডও করেছেন রউফ। এবারের বিশ্বকাপে ডেথ ওভারে (৪১–৫০) সবচেয়ে বেশি ১০ উইকেট এখন তার। 

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9