হার দিয়ে বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশের

১১ নভেম্বর ২০২৩, ০৭:০৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
১৭৭ রানের হার না মানা ইনিংসের পথে মার্শ

১৭৭ রানের হার না মানা ইনিংসের পথে মার্শ © সংগৃহীত

৩০৭ রানের টার্গেট দিয়েও লড়াই জমাতে পারলো না বাংলাদেশ। বোলারদের নখদন্তহীন পারফরম্যান্সে হার দিয়ে শেষ হলো তাদের বিশ্বকাপ মিশন।

ভারতের পুনেতে আজ শনিবার মিচেল মার্শ দোর্দণ্ড প্রতাপ দেখালেন ব্যাট হাতে। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের কাছ থেকে পেলেন উপযুক্ত সঙ্গ। তাতে করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল খেলার আগে উজ্জীবিত হওয়ার মতো জয় পেলো অস্ট্রেলিয়া। ৮ উইকেটে তারা হারিয়েছে বাংলাদেশকে। ৪৪.৪ ওভারে ২ উইকেটে ৩০৭ রান করে অজিরা।

অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতলো ৪৫তম ওভারেই। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে খেলবে তারা।

তৃতীয় ওভারে ১২ রানের উদ্বোধনী জুটি ভেঙে ভালো শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দাঁড়িয়ে যান মার্শ ও ওয়ার্নার। ১২০ রানের শক্ত জুটি ভেঙে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেন মোস্তাফিজুর রহমান। ওয়ার্নার ৫৩ রান করে থামেন। মার্শ ও স্মিথ জুটি বাঁধলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

বিশ্বকাপের নিজের দ্বিতীয় সেঞ্চুরিকে দেড়শর ঘরে নেন মার্শ। হাফ সেঞ্চুরি করেন স্মিথ। দুজনের ১৭৫ রানের শক্ত জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া। ১৩২ বলে ১৭ চার ও ৯ ছয়ে ১৭৭ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা মার্শ। স্মিথ ৬৪ বল খেলে ৬৩ রানে অপরাজিত ছিলেন।

এই হারের পরও বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের স্থান আট নম্বরেই আছে। তবে এখনও নিশ্চিত নয়। ভারতের কাছে নেদারল্যান্ডস পরের ম্যাচ হারলেই ২০২৫ সালে পাকিস্তানে যাওয়ার টিকিট কাটবে তারা।

সংক্ষিপ্ত স্কোর 
অস্ট্রেলিয়া ৪৪.৪ ওভারে ৩০৭/২, লক্ষ্য ৩০৭ (মিচেল মার্শ ১৭৭*, স্টিভেন স্মিথ ৬৩*; ট্রাভিস হেড ১০, ডেভিড ওয়ার্নার ৫৩)

বাংলাদেশ ৫০ ওভারে ৩০৬/৮ (শেখ মেহেদী ২*, তাসকিন ০*; তানজিদ ৩৬, লিটন ৩৬, শান্ত ৪৫, মাহমুদউল্লাহ ৩২, মুশফিক ২১, তাওহীদ ৭৪, মিরাজ ২৯, নাসুম ৭)

ফল
অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।

ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9