সন্ধ্যায় আলাদা দুই ম্যাচে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা

১১ নভেম্বর ২০২৩, ০৩:৫৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM

© ফাইল ফটো

ইন্দোনেশিয়ায় বসেছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। টুর্নামেন্টটির ১৯তম আসরে অংশ নিয়েছে ২৪টি দেশ। শুক্রবার (১০ নভেম্বর) পর্দা ওঠা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২ ডিসেম্বর।

টুর্নামেন্টটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। দ্বিতীয় সর্বোচ্চ সফল দলও তারা। সেলেসাও জুনিয়ররা এখন পর্যন্ত চারবার বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে তারা।

বিশ্বকাপের দ্বিতীয় দিনেই মাঠে নামছে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ইরান অনূর্ধ্ব-১৭ দলের মুখোমুখি হবে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। ইন্দোনেশিয়ায় জাকারতা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি। 

এদিকে আজ একই সময় ভিন্ন ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। প্রথম শিরোপার খোঁজে মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা প্রথম ম্যাচে মুখোমুখি হবে সেনেগাল অনূর্ধ্ব-১৭ দলের। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় এসআই জালাক হারুপ্তা স্টেডিয়ামে গড়াবে এই ম্যাচটি। 

২৪ দলের এই টুর্নামেন্টে চারটি করে দল ছয় গ্রুপে ভাগ হয়ে খেলছে। ‌‘সি’ গ্রুপে ব্রাজিল ও ইরানের সঙ্গে রয়েছে ইংল্যান্ড ও নিউ ক্যালেডোনিয়া। ‌‘ডি’ গ্রুপে আর্জেন্টিনা ও সেনেগালের সঙ্গে রয়েছে জাপান ও পোল্যান্ড।

জকসুর মেডিক্যাল ক্যাম্পে ১০ টেস্টসহ ১১ সেবা নিলেন শিক্ষার্থ…
  • ১৭ মে ২০২৬
সরিয়ে দেওয়া অধিকাংশ ভিসিই জামায়াতপন্থী মতাদর্শের ধারক: নাছির
  • ১৭ মে ২০২৬
নতুন উপাচার্যের কাছে পাবিপ্রবি শিক্ষার্থীদের প্রত্যাশা
  • ১৭ মে ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই চালু
  • ১৭ মে ২০২৬
হামে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৬ শিশুর
  • ১৭ মে ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ জাতীয়…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081