চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিতের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

১১ নভেম্বর ২০২৩, ০৩:০৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
চলমান বিশ্বকাপে প্রথম বার তিনশ করল বাংলাদেশ

চলমান বিশ্বকাপে প্রথম বার তিনশ করল বাংলাদেশ © সংগৃহীত

চলমান বিশ্বকাপে প্রথম বার তিনশ করল বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন বাস্তবায়নে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ৩০৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। অবশেষে তিনশর ঘর স্পর্শ করতে সক্ষম হলো লাল সবুজের প্রতিনিধিরা।

শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে দুর্দান্ত সূচনা করেন দুই টাইগার ওপেনার। লিটন দাস-তানজিদ তামিমের ৭৬ রানের উদ্বোধনী জুটির পর তাওহীদ হৃদয়ের ৭৪ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

টাইগার দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস দারুণ ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬২ রান তুলে বাংলাদেশ। তবে ১২তম ওভারে আউট হয়ে যান জুনিয়র তামিম। অজি পেসার শন অ্যাবটের বলে তাকেই ক্যাচ দিয়ে ৩৬ রান করে তামিম ফেরায় ভাঙে ৭৬ রানের উদ্বোধনী জুটি। 

তামিমের বিদায় রান রেটে কোনো প্রভাব ফেলেনি। ক্রিজে এসেই শট খেলতে শুরু করেন নাজমুল হোসেন শান্ত। তাতে ১৬তম ওভারেই তিন অঙ্ক ছুঁয়েছে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে আরও একবার হঠাৎ ছন্দ পতন লিটনের। সবলীল ব্যাটিংয়ে ফিফটি পথে এগোচ্ছিলেন। কিন্তু ১৭তম ওভারে অ্যাডাম জাম্পাকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ল্যাবুশেনের হাতে ধরা পড়েন এই ওপেনার।

চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিতের ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

সাজঘরে ফেরার আগে লিটনের ব্যাট থেকে এসেছে ৪৫ বলে ৩৬ রান। লিটনের বিদায়ের পর তাওহীদ হৃদয়ের সঙ্গে শান্তর রসায়নটা বেশ ভালোই জমেছিল। দুই প্রান্তেই আগ্রাসী ব্যাটিংয়ে দলের রানের চাকাও দ্রুত ঘুরছিল। তবে এই সুখ বেশিক্ষণ সইলো না! ২৮তম ওভারে রান নিতে গিয়ে হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ৫৭ বলে ৪৫ রান করেন শান্ত।

এরপর হৃদয়কে সঙ্গ দিয়ে ২৮ বলে ৩২ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে রানআউট করেন লাবুশেন। ২৪ বলে মুশফিকুর রহিম করেন ২১ রান। সেঞ্চুরির দিকে দৌড়াচ্ছিলেন হৃদয়। তবে মার্কাস স্টোইনিসের বলে বাউন্ডারি মারতে গিয়ে লাবুশেনের হাতে ধরা পড়েন তিনি। ৭৯ বলে ৭৪ রান করতে ৫টি চার ও ২টি ছয় হাঁকান হৃদয়। শেষদিকে মেহেদী হাসান মিরাজ ২০ বলে ২৯, নাসুম আহমেদ ৭ ও শেখ মেহেদী ২ রান করেন।

অলআউট পাকিস্তান, লিড পেল বাংলাদেশ
  • ১৭ মে ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখা…
  • ১৭ মে ২০২৬
কালিয়াকৈরে কৃষি ব্যাংক ম্যানেজারকে অপহরণ ও পৈশাচিক নির্যাতন…
  • ১৭ মে ২০২৬
জিলহজের প্রথম ১০ দিন নখ-চুল না কাটা কি বাধ্যতামূলক, যা বলছে…
  • ১৭ মে ২০২৬
বিসিবিতে আবারও ‘রাজনৈতিক’ নির্বাচন
  • ১৭ মে ২০২৬
ডুয়েটে হামলায় আহত ১৮ শিক্ষার্থী, আশঙ্কাজনক ১২: চিকিৎসক
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081