আজ নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশ-পাকিস্তানের লাভ-ক্ষতি

০৯ নভেম্বর ২০২৩, ১২:৩২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৪ PM
 বাংলাদেশ-পাকিস্তান

বাংলাদেশ-পাকিস্তান © সংগৃহীত

বিশ্বকাপ ক্রিকেটে আজ মুখোমুখি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ভারত ও দক্ষিণ আফ্রিকার পর অস্ট্রেলিয়াও সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে চতুর্থ স্থানের জন্য লড়াই করছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নজর থাকবে পাকিস্তান এবং বাংলাদেশের। নিউজিল্যান্ড জিতলে সেমিফাইনাল নিশ্চিত আর শ্রীলঙ্কা জিতলে এগিয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের দৌড়ে। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) মাঠে নামছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ আর পাকিস্তানের ভাগ্যটাও ঝুলে আছে। 

এই ম্যাচে যদি শ্রীলঙ্কা জেতে তবে তাতে বড় রকমের সুবিধা পাবে পাকিস্তান। সেক্ষেত্রে ১১ তারিখ ইংল্যান্ডের বিপক্ষে নূন্যতম ব্যবধানে জয় পেলেও বাবর-রিজওয়ানরা চলে যাবে সেমিফাইনালে। কারণ, পাকিস্তানকে টপকে আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়া অনেকটাই অসম্ভব। 

আবার এই ম্যাচে যদি শ্রীলঙ্কা জেতে তাহলে সমীকরণে বিপদে পড়বে বাংলাদেশ। শ্রীলঙ্কা জিতলে তারা এগিয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণে। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে জিতে এরই মধ্যে বাংলাদেশকে পেছনে ফেলেছে ইংল্যান্ড। টেবিলের সাতে উঠে এসেছে দলটি। এতে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখল ইংল্যান্ড। 

নিজেদের শেষ ম্যাচে সাকিবরা যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় না পায় এবং আজকের ম্যাচে শ্রীলঙ্কা যদি জেতে তাহলে পয়েন্ট টেবিলে সেরা আটে থাকা নিয়ে বড় রকমের সমস্যায় পড়তে হবে বাংলাদেশকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করার জন্য আজ নিউজিল্যান্ডের জয়ের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। 

আরও পড়ুন: ইংল্যান্ডের জয়ে পয়েন্ট টেবিলে পরিবর্তন, শঙ্কায় বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি

তবে ব্যাঙ্গালোরে আজ বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টির কারণে যদি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয় সেক্ষেত্রে পাকিস্তান বা বাংলাদেশ দুই দলই নিজেদের শেষ ম্যাচে জয় পেলে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। 

আজকের লড়াইয়ে নিউজিল্যান্ডই ফেবারিট হিসেবে খেলতে নামবে। এবারের বিশ্বকাপে তারা বেশ ভালো পারফর্ম করছে। বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে না হারলে এতদিনে তাদের সেমিফাইনালও নিশ্চিত হতে পারত।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে মোট ১১ ম্যাচে দেখা হয়েছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের। এতে ৬ ম্যাচ জিতেছে লঙ্কানরা। কিউইদের জয় ৫ ম্যাচে। ওয়ানডে ফরম্যাটে ১০১ বার দেখা হয়েছে দুই দলের। এতে ৫১ জয় নিউজিল্যান্ডের। শ্রীলঙ্কা জিতেছে ৪১ বার। আট ম্যাচের ফল হয়নি। একটি ড্র। নিরপেক্ষ ভেন্যুতে ২৭টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছে দুই দল। এতে ১৫ জয় নিউজিল্যান্ডের। ১২ ম্যাচে জয় শ্রীলঙ্কা।

ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9