নেইমারের মেয়েকে অপহরণের চেষ্টা চালায় ৩ জন অস্ত্রধারী

০৮ নভেম্বর ২০২৩, ০৪:১৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
গত মাসের ৭ অক্টোবর নেইমারে মেয়ের জন্ম হয়েছে। সমাজিকমাধ্যমে নিজেদের ছবি পোস্ট করে এই খবর জানিয়েছিলেন নেইমার নিজেই।

গত মাসের ৭ অক্টোবর নেইমারে মেয়ের জন্ম হয়েছে। সমাজিকমাধ্যমে নিজেদের ছবি পোস্ট করে এই খবর জানিয়েছিলেন নেইমার নিজেই। © সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়রের সদ্য জন্ম নেওয়া এক মাস বয়সী মেয়েকে সম্প্রতি অপহরণের চেষ্টা চালায় ৩ জন অস্ত্রধারী। তবে তার কন্যাকে না পেয়ে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্ডির সাও পাওলোর বাড়িতে হামলা চালিয়েছে অস্ত্রধারীরা।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনজন দুষ্কৃতকারী অস্ত্র নিয়ে ব্রুনার বাড়িতে ঢুকে। একজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। সেই ব্যক্তি ওই বাড়ির কাছেই থাকতেন বলে জানা গেছে। বাকি দুজনকে ধরার চেষ্টা করছে পুলিশ। তারা ওই বাড়ি থেকে ঘড়ি, গহনা এবং বেশ কিছু ব্যাগ নিয়ে পালিয়েছে।

সাও পাওলোতে ব্রুনার বাড়িতে হামলার সময় ছিলেন তার মা-বাবা। নেইমারের মেয়ে এবং ব্রুনা সেখানে ছিলেন না। কিন্তু অস্ত্র হাতে দুষ্কৃতকারীরা এসে তাদের খোঁজ করে। ব্রুনাদের না পেয়ে লুটপাট চালায় তারা। যদিও ব্রুনার মা-বাবাকে কোনো আঘাত করেনি দুষ্কৃতকারীরা। খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। 

বাড়ির সিসিটিভির ফুটেজে দেখা যায় ৩ জন অস্ত্রধারী বিয়ানকার্ডির বাড়িতে প্রবেশ করে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নেইমারের প্রেমিকার বাড়ির কাছাকাছি থাকতেন আটককৃত ব্যাক্তি। বাকি দু’জনকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

গত মাসের ৭ অক্টোবর কন্যা সন্তানের জন্ম দেন ব্রুনা বিয়ানকার্ডি ও নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) নিজেদের ছবি পোস্ট করে এই খবর জানিয়েছিলেন ব্রাজিল তারকা। তবে মেয়ে ছাড়াও ১২ বছর বয়সী একটি ছেলে রয়েছে আল হিলাল তারকার। নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্টাস জন্ম দিয়েছিলেন ডাভি লুকা ডে সিলভা স্যান্টসের।

বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়রের। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইনজুরিতে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যান আল হিলল তারকা।

তথ্যসূত্র: আনন্দবাজার।

ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9