সাকিবের ঢাকায় আসা নিয়ে যা বললেন তাসকিন

২৭ অক্টোবর ২০২৩, ০৫:০৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
সংবাদ সম্মেলনে তাসকিন

সংবাদ সম্মেলনে তাসকিন © সংগৃহীত

বিশ্বকাপের মাঝপথে দলে ভারতে ফেলে হঠাৎ ঢাকায় চলে এসেছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে মুম্বাই থেকে দলের সঙ্গে পরের ম্যাচের ভেন্যু কলকাতায় না যাওয়ায় বাংলাদেশ অধিনায়ককে নিয়ে শুরু হয় সমালোচনা। 

ব্যক্তিগত কারণ দেখিয়ে সাকিব দল থেকে ছুটি নিলেও ঢাকায় ফিরে ছুটেছেন শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে। দুদিন মিরপুরের ইনডোরে ব্যাটিং নিয়ে কাজ করেছেন বাংলাদেশ অধিনায়ক। এরপর গতকাল রাতেই কলকাতায় ফেরেন সাকিব।

আগামীকাল শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে লাল-সবুজেরা। এর আগে, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও উঠে এসেছে সাকিবের ঢাকা সফর নিয়ে। সেখানে সাকিব ইস্যুতে কথা বলেছেন পেসার তাসকিন আহমেদ।

তাসকিনের ভাষ্য, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়েই সাকিব (ভাই) ঢাকায় গেছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই দিন আমাদের বিশ্রামও ছিল। তাই ম্যানেজমেন্ট তাকে অনুমতি দিয়েছে। কলকাতা থেকে ঢাকাও কাছে। ক্রিকেট সংশ্লিষ্ট কারণেই গেছিলেন তিনি। অন্য কিছু না। ঢাকায় চার ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব।

তিনি আরও যোগ করেন, আমরা টিমমেটরা তার এই যাওয়ায় প্রশংসাই করেছি। তার ব্যাটিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাকিব ভাইও এটা নিয়ে খুবই মরিয়া যে তিনি কীভাবে ভালো করবেন। তিনি কোনো নিয়ম ভেঙে ঢাকা যাননি।

গত দুই দিন অধিনায়কের অনুপস্থিতি দলে কোনো প্রভাব ফেলেছে কি না, কিংবা ক্রিকেটারদের এ নিয়ে প্রতিক্রিয়া কেমন সেটি জানতে চাওয়া হলে তাসকিন বলেন, কোনো প্রভাব ফেলেনি। সে (সাকিব) উন্নতির জন্য দেশে গিয়েছে। আমাদের তাকে বাহবা দেয়া উচিত। নিয়মভঙ্গ করে কিছুই হয়নি এখানে। কোচের সঙ্গে কথা বলেই গিয়েছিলেন।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা জেতার পর পরের চারটি ম্যাচেই বাংলাদেশ দল হেরেছে। এ নিয়ে আছে তীব্র সমালোচনা। তাসকিন অবশ্য ব্যাপারটিকে বেশ স্বাভাবিকভাবেই দেখতে চান।

তিনি বলেন, তখন দল খারাপ করে, তখন আমাদের ১৫ জনকেই (খেলোয়াড়েরা) সবকিছু নিতে হয়। সব সমালোচনা, সব চাপ। এটাই স্বাভাবিক। আবার দল যখন ভালো করবে, তখন আমরাই সবাই মিলে উদ্‌যাপন করব ভালো সময়টা।

নতুন ডিএমপির কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ
  • ১৭ মে ২০২৬
চট্টগ্রামে গুরুতর আহত সেই ছাত্রলীগ নেতা পঙ্গু হাসপাতালে ভর্…
  • ১৭ মে ২০২৬
বিইউএফটি’র সঙ্গে চার প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ১৭ মে ২০২৬
ভঙ্গুর অর্থনীতি, বিশাল ঋণ ও আইনশৃঙ্খলা পুনরুদ্ধার বড় চ্যালে…
  • ১৭ মে ২০২৬
এনএসইউতে ‘বাংলাদেশের জন্য কার্যকর বাজেট প্রণয়নের আইন ও অর্…
  • ১৭ মে ২০২৬
এনটিআরসিএ সনদ অর্জনের আগেই চাকরি, মনিপুর স্কুলে ৬৬২ শিক্ষকে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081