বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন ম্যাক্সওয়েল

২৫ অক্টোবর ২০২৩, ০৬:৩৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল

বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল © সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে ঝড়ো ইনিংস খেলে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এর মাধ্যমে  ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন তিনি। 

বুধবার (২৫ অক্টোবর) নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে ৪০ বলে ৮ চার ও ছক্কায় এই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।

এর আগে একই ইনিংসে ৮৯ বলেই সেঞ্চুরির দেখা পান অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিদ ওয়ার্নার। রান এসেছিল স্টিভেন স্মিথ এবং মার্নাস লাবুশেনের ব্যাটেও। তবে ম্যাক্সওয়েল ছাড়িয়ে গেলেন সবাইকে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৩৯৯ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

বিশ্বকাপের এবারের আসরেই দেখা গিয়েছিল দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মার্করাম। তবে সেই রেকর্ড টিকলো কেবল ১৮ দিন। 

এই নিয়ে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির তালিকায় দ্বিতীয়বার নিজের নাম লিখিয়েছেন ম্যাক্সওয়েল। এর আগে ২০১৫ বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে নিজ মাঠ সিডনিতে ৫১ বলে ১০২ রান করেছিলেন তিনি।

চলতি বিশ্বকাপ শুরুর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি দখলে ছিল আয়ারল্যান্ডের কেভিন ও'ব্রায়েনের। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন এই আইরিশ ব্যাটার। সেটি এখন চলে গেছেন তালিকার তিন নম্বরে।

অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9