ডি কক-ক্লাসেনের ঝড়ে প্রোটিয়াদের সংগ্রহ ৩৮২

২৪ অক্টোবর ২০২৩, ০৬:০১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM

© সংগৃহীত

ওপেনার কুইন্টন ডি ককের বিধ্বংসী সেঞ্চুরি ও হেনরিক ক্লাসেনের ঝড়ে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে রান আটকে রাখা গেলেও শেষে রান বন্যায় প্লাবিত হয়েছে বাংলাদেশ দল।

মুম্বাইয়ে ওয়াংখেড়ের উইকেট শুধু ব্যাটিং সহায়ক নয় মাঠও ছোট। শুরুতে ব্যাট করা দল বরাবর সুবিধা পায়। পরে ব্যাট করা কঠিনও হয়। বাংলাদেশ দল তাই টস ভাগ্যের দিকে তাকিয়ে ছিল। কিন্তু তা সাকিবের পক্ষে আসেনি। টস হেরে বল করতে নেমে ৩৬ রানে দক্ষিণ আফ্রিকার দুই উইকেট তুলে নেন পেসার শরিফুল ও স্পিনার মেহেদী মিরাজ। ওপেনার রেজা হেনড্রিকস (১২) ও রেসি ফন ডার ডুসেন (১) ব্যর্থ হয়ে ফেরেন। 

ওই ধাক্কা দারুণ দক্ষতায় সামলে নেন ওপেনার কুইন্টন ডি কক ও চারে নামা অধিনায়ক এইডেন মার্করাম। তারা ১৩১ রানের জুটি গড়েন। মার্করাম ৬৯ বলে সাতটি চারের শটে ৬০ রান করলে ওই জুটি ভাঙে। সাকিবের বল শট খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি। পরে ডি কক ও হেনরিক ক্লাসেন ১৪২ রানের জুটি দলকে বিশাল রানের পথে তুলে নেন।

অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9