গ্যালারি থেকে টাইগারদের সাহস যোগাবেন রাজ-মিথিলা

২৪ অক্টোবর ২০২৩, ১২:০০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
রাফিয়া রশীদ মিথিলা ও শরীফুল রাজ

রাফিয়া রশীদ মিথিলা ও শরীফুল রাজ © সংগৃহীত

চলমান ক্রিকেট বিশ্বকাপে আগামী ২৮ ও ৩১ অক্টোবর যথাক্রমে নেদারল্যান্ডস ও পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে তাদের সমর্থনে মাঠে উপস্থিত হবেন নায়ক শরীফুল রাজ ও রাফিয়া রশীদ মিথিলা। একইসঙ্গে সিনেমার প্রচারেও অংশ নেবেন তারা।

জানা যায়, ‘কাজল রেখা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন এ দুই তারকা। তাদের সঙ্গে গ্যালারিতে সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ও অন্যান্য কুলাকুশলীরাও বাংলাদেশের খেলা উপভোগ করবেন। খেলা দেখার সঙ্গে সিনেমার প্রচারে কৌশল হিসেবে ভারতে যাচ্ছেন তারা।

এ বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘ভারতে দুটি কাজ হবে। আমরা খেলা দেখব, পাশাপাশি “কাজল রেখা” ছবিটির কিছুটা প্রোমোশনেরও উদ্দেশ্য আছে। নায়ক, নায়িকাসহ ছবির টিমের আমরা অনেকেই দুটি খেলাতেই  “কাজল রেখা” লেখাসংবলিত টি–শার্ট গায়ে গ্যালারিতে থাকব।’

আরও পড়ুন: ২০২৪ সাল থেকে মাধ্যমিকে থাকছে না সায়েন্স-আর্টস-কমার্স, আদেশ জারি

এ দিকে নির্মাতা সূত্রে জানা গেছে, ছবির সব কাজ শেষ। সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। গত বছর এপ্রিল মাসে বাংলাদেশ সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুরের বারোমারির লক্ষ্মীপুর গ্রামে শুরু হয় এই সিনেমার শুটিং। চলতি বছর ঢাকাতে শেষ হয়েছে এর শুটিং। ষোলো শত শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে।

‘কাজল রেখা’ সিনেমাতে কঙ্কণ দাসী চরিত্রে রাফিয়া রশীদ মিথিলা, কাজল রেখা চরিত্রে মন্দিরা চক্রবর্তী এবং সুচ কুমার চরিত্রে শরীফুল রাজ অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, সাহানা সুমি, খাইরুল বাসার, সাদিয়া আইমান প্রমুখ।

পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিধবার ১০ বছরের সঞ্চয় ছিল জর্দার কৌটায়, প্রয়োজনের সময় খুলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে মুহূর্তেই ধসে পড়ল পাঁচতলা মেসবা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9