দুই হারের পর আজ পাকিস্তানের সামনে আফগান স্পিন

২৩ অক্টোবর ২০২৩, ০৯:২৬ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে বাবর আজমদের প্রতিপক্ষ আফগানিস্তান

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে বাবর আজমদের প্রতিপক্ষ আফগানিস্তান © ইন্টারনেট

এবারের বিশ্বকাপে দুই জয়ের পর টানা দুই হার পাকিস্তানের। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আর পা হড়কানোর সুযোগ নেই। এ সময়ে আজ সোমবার দুপুরে বাবর আজমের দলের প্রতিপক্ষ আফগানিস্তান। যারা বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে। তার মূল শক্তি দারুণ স্পিন আক্রমণ।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে ভারতের স্পিনবান্ধব উইকেটের চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে। ফলে রশিদ খান, মুজিব উর রেহমান ও মোহাম্মদ নবীদের স্পিন পাকিস্তান কীভাবে সামলাবে, সে প্রশ্ন সবার। সাবেক অধিনায়ক রমিজ রাজা তো বলেছেন, চেন্নাইয়ে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানই ফেবারিট। পাকিস্তানের ব্যাটিং স্পিনের বিপরীতে নড়বড়ে।

অবশ্য শাহিন আফ্রিদির দাবি, আফগান স্পিনের জবাব তাদের আছে। আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান নামছে ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হারের পর। আহমেদাবাদে ভারতের বিপক্ষে হেরে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে লক্ষ্যটা হয়ে দাঁড়িয়েছিল ৩৫০ এর বেশি।

পিসিবি ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে শাহিন বলেছেন, ‘হার হারই, মেনে নিতে হবে। হার থেকেই শিক্ষা নেওয়াটা দলের জন্য ভালো। সামনে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা টুর্নামেন্টে টিকে আছি। এখানে ইতিহাস গড়ার জন্যই এসেছি।’

আরো পড়ুন: নিউজিল্যান্ডের জয়যাত্রা থামালো ভারত

চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান পাঁচ নম্বরে। নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার মতো বিপক্ষে ম্যাচ হয়ে যাওয়ায় পাকিস্তানের সামনে বড় প্রতিপক্ষ বেশি। এ জন্য আজ আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। এ পথে বড় বাধা হতে পারে আফগান স্পিন।

বিষয়টি শাহিনও জানেন। তবে ব্যাটসম্যানদেরই আস্থা রাখছেন এ পেসার। তিনি বলেন, বিশ্বকাপে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। যে কেউ যে কাউকে হারাতে পারে। আফগানিস্তান ভালো ক্রিকেট খেলছে, ইংল্যান্ডকে হারিয়েছে। আমাদের দক্ষতার সর্বোচ্চ প্রয়োগই করতে হবে। তাদের বিশ্বমানের স্পিনার আছে। আমাদের ব্যাটসম্যানরাও ভালো করছে।

কোলম্যানকে কোচ হিসেবে পেতে সব ধরনের সহযোগিতা করবে ক্রীড়া মন…
  • ১৭ মে ২০২৬
৩ বিষয়ের পরীক্ষা দিতে দেওয়া হয়নি, এসএসসির এক পরীক্ষার্থীকে …
  • ১৭ মে ২০২৬
হামলায় আহত ডাক্তারকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী …
  • ১৭ মে ২০২৬
কক্সবাজার কর অঞ্চলে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১২২, আবেদন ৪ জ…
  • ১৭ মে ২০২৬
প্রথমবারের মতো স্টারলিংক নেটওয়ার্কের আওতায় আসল রাবি 
  • ১৭ মে ২০২৬
শিক্ষার্থীরা ঢুকতে দেয়নি, ইউএনও অফিসে গিয়ে যোগদান করলেন ডুয়…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081