নিউজিল্যান্ডের জয়যাত্রা থামালো ভারত

২২ অক্টোবর ২০২৩, ১০:৫৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
ম্যাচে বিরাট কোহলির শটের একটি দৃশ্য

ম্যাচে বিরাট কোহলির শটের একটি দৃশ্য © সংগৃহীত

চলতি বিশ্বকাপে আবারও ব্যাটিং শক্তি দেখালো ভারত। আরেকবার মন্ত্রমুগ্ধ ব্যাটিংয়ে ধর্মশালায় দেশের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসালেন বিরাট কোহলি। নির্ভার ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের জয়যাত্রা থামালেন ডানহাতি ব্যাটার, আর অব্যাহত রাখলেন ভারতের ফল্য। ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে রহিতরা। 

ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্রর ব্যাটে বড় স্কোরের ভিত গড়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ডেথ ওভারে ৫৪ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে প্রত্যাশিত স্কোর করতে পারেনি নিউজিল্যান্ড। যদিও তাদের ২৭৩ রানের সংগ্রহকে চ্যালেঞ্জিং মনে হচ্ছিল।

কিন্তু রোহিত শর্মা ও শুবমান গিলের জুটি সাবলীল ব্যাটিংয়ে ভারতকে দারুণ শুরু এনে দেন। পাওয়ার প্লের ১০ ওভারে তারা ৬৩ রান তুলে ফেলেন। ১৬তম ওভারেই স্কোর একশ হয়ে যায়। যদিও তার আগেই লকি ফার্গুসন জোড়া আঘাতে ভারতকে ধাক্কা দেন।

দলীয় ৭১ রানে রোহিতকে বোল্ড করেন নিউজিল্যান্ডের পেসার। টানা দ্বিতীয়বার হাফ সেঞ্চুরির আগেই ফিরে যান ভারত অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে ৪৮ রান করা রোহিত এবার থামেন ৪৬ রানে। তার ৪০ রানের ইনিংসে ছিল চারটি করে চার ও ছয়। প্রথম ভারতীয় হিসেবে এক বছরে ৫০ ছক্কার কীর্তি গড়েন তিনি।

দ্রুততম ২ হাজার ওয়ানডে রান করা গিলও (২৬) ফার্গুসনের পরের ওভারে বিদায় নেন। পাঁচ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারালেও কোহলি উদ্বেগ দূর করে দেন।

শ্রেয়াস আইয়ারের সঙ্গে কোহলি ৫২ রানের জুটি গড়েন। ৩৩ রানে আইয়ারকে ফেরান বোল্ট। লোকেশ রাহুলও কোহলির সঙ্গে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন। তাকে ২৭ রানে ফিরিয়ে ৫৪ রানের জুটি ভেঙে দেন মিচেল স্যান্টনার।

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে নামের সদ্ব্যবহার করতে পারেননি সূর্যকুমার যাদব। ৪ বলে ২ রান করে রানআউট হন।

তার আগে কোহলি ৬০ বলে ৬৯তম হাফ সেঞ্চুরি করেন। বিশ্বকাপে এটি তার ১২তম পঞ্চাশ ছাড়ানো ইনিংস। রবীন্দ্র জাদেজাকে নিয়ে সব দুর্ভাবনা দূর করে দেন তিনি।

পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিধবার ১০ বছরের সঞ্চয় ছিল জর্দার কৌটায়, প্রয়োজনের সময় খুলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে মুহূর্তেই ধসে পড়ল পাঁচতলা মেসবা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9