অনূর্ধ্ব -১১

ইংল্যান্ডের ক্রিকেট ক্লাবে বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত কাজী আদিব

২০ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
পুরস্কার হাতে উচ্ছ্বসিত বাংলাদেশি বংশোদ্ভূত ক্ষুদে ক্রিকেটার কাজী আদিব

পুরস্কার হাতে উচ্ছ্বসিত বাংলাদেশি বংশোদ্ভূত ক্ষুদে ক্রিকেটার কাজী আদিব © সংগৃহীত

ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টির আক্সব্রীজ ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব -১১ দলের বর্ষসেরা ব্যাটসম্যান এবং বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাজী আদিব। গত ৮ অক্টোবর তার হাতে সেরার পুরস্কার তুলে দেয় ক্লাব কর্তৃপক্ষ। 

আদিব ক্লাবটির অনূর্ধ্ব -১১  ক্রিকেট দলের অধিনায়কও। বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভীষণ আগ্রহী এই ক্ষুদে ক্রিকেটারের জন্ম ইংল্যান্ডে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি ভালোবাসার অংশ হিসেবে ক্ষুদে এই ভক্তকে পরিবারসহ সবসময়ই দেখা যায় দেশটির স্টেডিয়ামে।

আদিবের বাবা কাজী আরিফ রানা একজন ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী। বাংলাদেশের মুন্সিগন্জ জেলায় (বিক্রমপুরে) জন্ম তার। তিনি নিজেও একজন ক্রিকেটার, ক্রিকেট দলের ম্যানেজার এবং কোচ। তিনি ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টির আক্সব্রীজ ক্রিকেট ক্লাবের একটি দলের অধিনায়ক এবং নিয়মিত ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট। 

তিনি এই ক্লাবের আইন উপদেষ্টা হিসেবেও নিয়োজিত রয়েছেন। একই সাথে তিনি ওই ক্লাবের অনূর্ধ্ব -১১,১২ এবং ১৩ ক্রিকেট দলের ম্যানেজার। 

আদিবের মা ডক্টর সুলতানা ইয়াসমিন শিখা একজন পদার্থবিদ। ইংল্যান্ডের ব্রুনেল ইউনিভার্সিটি লন্ডনের পদার্থবিজ্ঞানের প্রভাষক তিনি। চট্টগ্রামের সন্দ্বীপে জন্ম নেয়া এই বাংলাদেশিও ভীষণ পছন্দ করেন ক্রিকেটকে। ছেলে এবং স্বামীর ক্রিকেটের প্রতি সমর্থনে নিয়মিতই মাঠে দেখা যায় তাকে।

পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিধবার ১০ বছরের সঞ্চয় ছিল জর্দার কৌটায়, প্রয়োজনের সময় খুলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে মুহূর্তেই ধসে পড়ল পাঁচতলা মেসবা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9