টাইগারদের সঙ্গে মাছ খাওয়া হলো না পাকিস্তানি নায়িকার 

২০ অক্টোবর ২০২৩, ০৮:২৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
সেহার শিনওয়ারি ও সাকিব

সেহার শিনওয়ারি ও সাকিব © সংগৃহীত

ভারতকে হারাতে পারলেই বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে নৈশভোজে যাবেন বলে ঘোষণা দিয়ে আলোচনায় আসেন পাকিস্তানের জনপ্রিয় টিভি অভিনেত্রী সেহার শিনওয়ারি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমনই  ঘোষণা দিলেও তার মনোবাসনা পূরণ হয়নি। কারণ ভারতকে যে হারাতে পারেনি বাংলাদেশ।

যদিও বাংলাদেশের এমন হারে হতাশ নন সেহার শিনওয়ারি। এমনটা উল্লেখ করে আজ শুক্রবার (২০ অক্টোবর)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমি এখনও আশা হারাচ্ছি না। ইনশাআল্লাহ, আমাদের কিউইরা রোববার ভারতকে হারাবে। শুধু অপেক্ষা করুন।’

এর আগে ১৪ অক্টোবর ভারতের সঙ্গে পাকিস্তানের হারের শোকের মধ্যেই এক টুইট বার্তায় এই অভিনেত্রী ঘোষণা দেন, ‘ইনশাআল্লাহ, আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে, আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে ডিনার ডেটে গিয়ে  মাছ খাব।’ 

ডেট করার ঘোষণা দিয়েই থেমে থাকেননি সেহার। বাংলাদেশের জয় নিয়ে আত্মবিশ্বাসী এই অভিনেত্রী বলেন, ‘ভারতকে হারাতে যাচ্ছে বাংলাদেশ। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রেখ এবং পরে দরকার হলে আমাকে দেখিও।'

হায়দরাবাদের মেয়ে সেহার ২০১৪ সালে একটি কমেডি সিরিজে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এরপর আরও কয়েকটি ধারাবাহিকে কাজ করেছেন তিনি।  

পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিধবার ১০ বছরের সঞ্চয় ছিল জর্দার কৌটায়, প্রয়োজনের সময় খুলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে মুহূর্তেই ধসে পড়ল পাঁচতলা মেসবা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9