নেইমারের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে

১৯ অক্টোবর ২০২৩, ১০:৪৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র © ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের লড়ােইয়ে উরুগুয়ের কাছে হেরেছে ব্রাজিল। এ ম্যাচে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। এর পরই এল বড় দুঃসংবাদ। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। অস্ত্রোপচার করাতে হবে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার নিজেই এ তথ্য জানিয়েছেন। পরে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও আল হিলাল ক্লাব বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

ক্রীড়া দৈনিক মার্কা খবর দিয়েছে, নেইমারের অস্ত্রোপচার সেরে উঠতে ৭ থেকে ৮ মাস সময় লাগবে। ফলে আগামী বছর কোপা আমেরিকায় খেলার সম্ভাবনা কম। যা শুরু আগামী ২০ জুন।

উরুগুয়ের রাজধানী মন্তেভিদেওর এস্তাদিও সেন্তেনারিওতে ম্যাচের ৪৪ মিনিটে ধাক্কা খেয়ে পড়ে যান নেইমার। হাঁটুর স্ক্যান রিপোর্ট হাতে আসার পর নেইমার চোটের কথা জানিয়েছেন।

ট্রেইনি অফিসার নিয়োগে দেবে ব্যাংক এশিয়া, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৭ মে ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিষয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
  • ১৭ মে ২০২৬
বুয়েট উপাচার্য ছিলেন বাবা, ছেলে হলেন ডুয়েট উপাচার্য
  • ১৭ মে ২০২৬
সিনিয়র প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ২২ মে পর্…
  • ১৭ মে ২০২৬
কোলম্যানকে কোচ হিসেবে পেতে সব ধরনের সহযোগিতা করবে ক্রীড়া মন…
  • ১৭ মে ২০২৬
৩ বিষয়ের পরীক্ষা দিতে দেওয়া হয়নি, এসএসসির এক পরীক্ষার্থীকে …
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081