বিশ্বকাপ স্কোয়াডে না থাকার কারণ জানালেন তামিম (ভিডিও)

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © ফাইল ফটো

আসন্ন বিশ্বকাপ বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে জায়গা না হওয়ার কারণ জানিয়ে তামিম ইকবাল বলছেন, ‘বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা আমাকে নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় ম্যাচের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর ফোন করে বলেন তুমি তো বিশ্বকাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। তুমি আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ খেলো না।

তিনি বলেন, আমি বললাম এটা তো এখনো দেরি আছে। ওই সময়ে তো আমি আরও ভালো কন্ডিশনে থাকবো। তাহলে কী কারণে খেলবো না। তখন তিনি বললেন, তুমি যদি খেলো তাহলে আমরা এরকম একটা পরিকল্পনা করতেছি, তোমাকে নিচের দিকে ব্যাটিং করাবো। যখন আমি কিউর হচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে এমন প্রস্তাব আমার পক্ষে নেওয়ার সম্ভব হয়নি।’’

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় বিশ্বকাপ স্কোয়াডে না থাকার কারণ জানিয়ে তামিম এসব কথা বলেছেন।

ভিডিও বার্তায় তামিম বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর মানসিকভাবে আমি খুব খুশি ছিলাম। গত চার-পাঁচ ম্যাচের যত বিষয় সব ভুলে গিয়েছিলাম। ম্যাচ শেষে আমার ইনজুরির অবস্থা ফিজিওকে জানাই। তখন ড্রেসিংরুমে নির্বাচকরা আসেন। আমি তাদের বলেছিলাম, আমার অবস্থা সামনে এমনই থাকবে। আমাকে দলে রাখলে বিষয়টি মাথায় রাখবেন। হোটেলে যাওয়ার পর আমাকে ফিজিও পর্যবেক্ষণ করেন।

ফিজিওর রিপোর্টে কী ছিল তা পরিষ্কার করে তামিম বলেছেন, ‘ফিজিও’র রিপোর্টে ছিল প্রথম ম্যাচের পরে আমার ব্যথার অবস্থা কী, দ্বিতীয় ম্যাচের পর কী হয়েছে। সেক্ষেত্রে ২৬ তারিখের (নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচ) ম্যাচের দিন অবস্থা কেমন হতে পারে। রিপোর্ট অনুযায়ী, খেলার জন্য আমি প্রস্তুত। তবে আমাকে বলা হয়েছিল আমি রেস্ট নিতেও পারি।’

তামিম বলেন, শেষ ম্যাচটায় রেস্ট নিলে  সেক্ষেত্রে আমার প্রস্তুতি ম্যাচের জন্য রিহ্যাভ হয়ে যেত এবং বিশ্বকাপের প্রথম ম্যাচও আমি খেলতে পারবো এমনটা ছিল রিপোর্টে। আমি কোথাও বলিনি যে, পাঁচটা ম্যাচ খেলবো বা পাঁচ ম্যাচ খেলতে পারবো।

এদিকে, তামিমের নীরবতার সুযোগে গণমাধ্যম ও ফেসবুকে ‘তামিম ৫ ম্যাচের বেশি খেলবেন না’ বলে একটা তথ্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ভিডিও বার্তায় তামিম বলেন, আমি কোনো সময়, কোনো মুহূর্তে কাউকেও বলিনি যে আমি পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবো না। এই কথাটা কোনো সময় হয়নি। এটা একটা মিথ্যা কথা ভুল কথা। আমি জানি না কে বা কাহারা মিডিয়াকে কথাটা বলছে।

‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক
  • ১৮ মে ২০২৬
পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081