হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
তামিম ইকবাল ও হাতুরুসিংহ

তামিম ইকবাল ও হাতুরুসিংহ © ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি ও দেশসেরা ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল আল মামুন।

গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সব নাটকীয়তার অবসান ঘটিয়ে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়া ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়ায় বিসিবির ওপর ক্ষোভ প্রকাশ করছেন দেশের হাজারো ক্রিকেট ভক্ত। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবি’র প্রধান থেকে শুরু করে নির্বাচক প্যানেলের মুন্ডুপাত করছে টাইগার সমর্থকরা। কেউ কেউ তামিমের না থাকার পেছনে সাকিব ও হাথুরুকেও দায়ি করছেন।

যদিও বিসিবি থেকে জানানো হয়েছে ফিটনেস ইস্যুর কারণেই বিশ্বকাপ স্কোয়াডে নেই তামিম। তাকে নিয়ে টিম ম্যানেজম্যান্টও কোনো ঝুঁকি নিতে চায়নি।

আরও পড়ুন: তামিমের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে যা বললেন মাশরাফি

তামিম ইস্যুতে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সোশ্যাল মিডিয়ায় লেখেন, একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে। তামিমকে বাদ দিয়েছে, আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যাবধানটা অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য।

এদিকে, তার দলে না থাকা নিয়ে যখন নানা গুঞ্জন চলছে এর মধ্যেই ফেসবুকে একটি পোস্ট করেছেন দেশসেরা এই ওপেনার। যেখানে তিনি লিখেছেন, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব।

তিনি আরও লেখেন, গত কয়েকদিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে শিক্ষার্থীরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9