নতুন টিম ম্যানেজার নিয়ে বিশ্বকাপ খেলতে বিকেলে দেশ ছাড়ছে বাংলাদেশ

২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
বিকেলে ভারতের উদ্দেশে দেশ ছাড়ছে বাংলাদেশ দল

বিকেলে ভারতের উদ্দেশে দেশ ছাড়ছে বাংলাদেশ দল © সংগৃহীত

গত কয়েকমাস ধরেই তামিম ইকবালকে কেন্দ্র করে বেশ কয়েকবার উত্তাল হয়েছে দেশের ক্রিকেটাঙ্গণ। তামিমকে ছাড়াই গতরাতে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে চারদিকে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এদিকে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশের টিম ম্যানেজারের দায়িত্ব দেয়া হচ্ছে রাবিদ ইমামকে। নতুন টিম ম্যানেজার নিয়েই বিশ্বকাপ খেলতে বিকেলে দেশ ছাড়ছে বাংলাদেশ দল।

বুধবার (২৭ সেপ্টেম্বর) এত নাটকীয়তার পর ভারতের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। বিকেল ৪টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ভারতের গোহাটিতে যাবে বাংলাদেশ দল। সেখানে আগামী ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দিবা-রাত্রির প্রস্তুতি ম্যাচে অংশ নেবে টাইগাররা। আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে ২ অক্টোবর। দুটি ম্যাচই হবে আড়ইটায়।

ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব দেয়া হচ্ছে রাবিদ ইমামকে। বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রাবিদ ইমাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজারের দায়িত্বে পালন করছেন। বিশ্বকাপে মিডিয়া ম্যানেজারের পাশাপাশি টিম ম্যানেজারের দায়িত্বও পালন করবেন তিনি। এর আগেও দলের টিম ম্যানেজারের ভূমিকায় ছিলেন তিনি। 

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। এরপর টিম ম্যানেজার করা হয় সাবেক ক্রিকেটার ও তামিম ইকবালের বড় ভাই নাফীস ইকবালকে। এদিকে ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন বহুল আলোচিত মাহমুদউল্লাহ। আছেন তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবও।

আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ মাঠে গড়াবে। বাংলাদেশ তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর যথাক্রমে ১০ অক্টোবর ইংল্যান্ড, ১৩ অক্টোবর নিউজিল্যান্ড, ১৯ অক্টোবর ভারত, ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ২৮ অক্টোবর নেদারল্যান্ডস, ৩১ অক্টোবর পাকিস্তান, ৬ নভেম্বর শ্রীলঙ্কা ও ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলো খেলবে। 

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন (সহ অধিনায়ক),  মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান ও তানজিম হাসান।

এদিকে বাংলাদেশ দল ভারতে চলে গেলেও নাটকীয়তার ইতি ঘটছে না। বিশ্বকাপ দলে শেষ মুহূর্তে জায়গা না পাওয়া তামিম ইকবাল নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন, জাতীয় দল ভারতে যাওয়ার পরেই বিগত কয়েকদিনের ঘটনা নিয়ে ভিডিওবার্তা প্রকাশ করবেন তিনি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টা ৩০ মিনিটে নানা গুঞ্জনের মধ্যেই ফেসবুকে একটি পোস্ট করে তামিম লিখেছেন, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত - সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।  

‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক
  • ১৮ মে ২০২৬
পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081