টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল নেপাল

২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
নেপাল ক্রিকেট দল

নেপাল ক্রিকেট দল © ফাইল ফটো

টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড করেছে নেপাল। ২০ ওভারে ৩১৪ রানের নতুন রেকর্ড গড়েছে দলটি।

এর আগে টি-টোয়েন্টিতে এক ইনিংসে আফগানিস্তানের ছিল সর্বোচ্চ রানের রেকর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান করেছিলো আফগানিস্তান।

এবার সেই রেকর্ডটা ভেঙে দিয়েছে নেপাল। হাংজু এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ২০ ওভারের ম্যাচে ৩১৪ রান করেছে নেপালিরা।

এই রেকর্ড গড়তে গিয়ে ব্যাটিংয়ে ব্যক্তিগত রেকর্ডও গড়ে ফেলেছেন এক নেপালি ব্যাটার। মাত্র ৯ বলে পূরণ করেছেন অর্ধশত রান। সে সঙ্গে নেপালি ব্যাটার দিপেন্দ্র সিং আইরে ভেঙ্গে দিয়েছেন ২০০৭ সালে গড়া ভারতের যুবরাজ সিংয়ের রেকর্ডটিও। ১২ বলে ফিফটি গড়ার রেকর্ড ছিলো যুবরাজের। এবার ক্রিকেটের যে কোনো ফরম্যাটে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন নেপালি ব্যাপার দিপেন্দ্র।

শেষ পর্যন্ত এই ম্যাচে নেপাল জয় পেয়েছে ২৭৩ রানের বিনিময়ে। টি-টোয়েন্টিতে রানের নিরিখে এটাও একটি জয়ের রেকর্ড।

ট্যাগ: ক্রিকেট
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমরা কল্পনাও করতে পারিনি, কার্টুন শেয়ার করায় গ্রে/প্তার করা…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬
এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬