বিশ্বকাপ স্কোয়াডে নেই তামিম!

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © ফাইল ফটো

ভারতে অনুষ্ঠেয় বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকছেন না তামিম ইকবাল। কোমরের ইনজুরি থেকে পুরোপুরি ফিট হননি তিনি। সেজন্য তাকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত হয়েছে।

তামিম ইকবাল দীর্ঘদিন কোমরের ইনজুরিতে ভুগছেন। ওই ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ খেলার মিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছেন তিনি। সেখানে ৪৪ রানের ইনিংস খেলে দলকে আশা দিলেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান যে, কোমরের অস্বস্তি কাটেনি তার। 

বিষয়টি তিনি ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্টকে জানান। বিশ্বকাপ দলে নিলেও পুরোটা খেলতে পারবেন কিনা শঙ্কার কথা জানান। এরপর কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপ দলে ‘আনফিট’ ক্রিকেটার নেয়ার বিষয়ে আপত্তি তোলেন।

তামিম বিশ্বকাপ দলে থাকবেন কিনা ওই সিদ্ধান্ত চূড়ান্ত করতে সোমবার মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় বৈঠক করেন কোচ ও অধিনায়ক। মঙ্গলবার তৃতীয়  ওয়ানডে চলাকালীন বিসিবি সভাপতি পাপন বৈঠকে ডাকেন সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজাকে।

নানান পক্ষের সঙ্গে বৈঠক করে বিসিবি থেকে শেষ পর্যন্ত তামিম ইকবালকে বিশ্বকাপ দলে না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে। অল্প কিছুক্ষণের মধ্যে দল ঘোষণা হবে বলে বিসিবি তাদের সোস্যাল মিডিয়া সাইটে জানিয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে শিক্ষার্থীরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9