বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা আজ, অস্বস্তিতে বিসিবি

২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৩ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা আজ

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা আজ © সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। শুরু হতে বাকি মাত্র ৯ দিন। বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এখনও বিশ্বকাপের দল ঘোষণা করতে পারেনি বিসিবি। তবে আজ দুপুরে ঘোষণা করা হবে টাইগারদের ওয়ানডে দল। এদিকে এই দল ঘোষণাকে কেন্দ্র করে গতরাতে বিসিবি সভাপতির বাসায় বৈঠক করেছেন চন্ডিকা হাথুরুসিংহে-সাকিব আল হাসান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করবে বিসিবি। এরপর দিনই ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে ক্রিকেটাররা। এর আগে ক্রিকেটারদের জার্সি উন্মোচনের পাশাপাশি অফিসিয়াল ফটোশুট অনুষ্ঠিত হবে।

এদিকে বিশ্বকাপ স্কোয়াডের আগে বাংলাদেশ দলে যোগ হয়েছে জটিলতা। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবিকে শর্ত দিয়ে রেখেছেন তামিম ইকবাল। সবগুলো ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কিনা, সেটা নিয়েও রয়েছে সংশয়।  পীঠের চোট কাটিয়ে লম্বা সময় পর ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডে খেলেন তিনি। বৃষ্টিতে এক ম্যাচ ভেস্তে যাওয়ার পরেরটিতে ব্যাটিং করেন অভিজ্ঞ ওপেনার। খেলেন ৪৪ রানের ইনিংস। 

তবে ওইদিন সংবাদ সম্মেলনে এসে জানান, ব্যাটিং উপভোগ করলেও অস্বস্তিও বোধ করেছেন। তার চোটের যে ধরণ তাতে টানা খেলার নিশ্চয়তাও দিতে পারছেন না তামিম। অস্বস্তি বোধ করায় তৃতীয় ওয়ানডে থেকে ছুটি নিয়ে নেন সাবেক অধিনায়ক। কোচ ও অধিনায়ক চান বিশ্বকাপে পুরো ফিট স্কোয়াড। কিন্তু তামিমের ব্যাপারে কেউই এই নিশ্চয়তা দিতে পারছেন না।  

জানা গেছে টাইগার এই ওপেনার নির্বাচকদের বলেছেন, নিজের ফিটনেস ইস্যুর কারণে বিশ্বকাপে ৯ ম্যাচের ৫ ম্যাচে খেলতে চান তিনি। তামিমের এমন সিদ্ধান্ত জানানোর পর সোমবার রাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় আসেন সাকিব আল হাসান। রাত ১১টা ৫০ মিনিটে পাপনের বাসভবন গুলশানে ঢুকতে দেখা যায় সাকিবের কালো কাচে ঘেরা গাড়ি। এ সময় পরনে হলুদ টি-শার্টে দেখা যায় বাংলাদেশ অধিনায়ককে।

পরক্ষণেই সেই বাসভবনে যুক্ত হন চন্ডিকা হাথুরুসিংহে। যদিও বোর্ড সভাপতির বাসায় কোচ অধিনায়কের এমন মিটিংয়ের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। মিটিং শেষে রাত সাড়ে বারোটা নাগাদ বিসিবি সভাপতির বাসা থেকে বেরিয়ে যান কোচ এবং অধিনায়ক। জানা গেছে মূলত দুটি ইস্যু নিয়েই সংশয় কাটাতে পারছে না টিম ম্যানেজমেন্ট। একমত হতে পারছে না সব পক্ষ।

আরও পড়ুন: তারার হাট রংপুরে, শিরোপায় চোখ সাকিব-বাবরদের

গণমাধ্যমের খবরে প্রকাশ, তামিমের এমন অবস্থানের কথা জেনে বিরক্তই হয়েছেন অধিনায়ক সাকিব। তবে গণমাধ্যমের কাছে তিনি কোনো মন্তব্য করেননি। জবাব পাওয়া যায়নি তামিমের কাছ থেকেও। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও কিছু বলেননি।

এদিকে আজ যেকোনো সময়ে ঘোষণা হবে বিশ্বকাপ দল। তবে টাইগারদের বিশ্বকাপ দলে যে বেশকিছু পরিবর্তন আসতে যাচ্ছে তা এক প্রকার নিশ্চিত বলা যায়। বিশ্বকাপ দল নিয়ে যে যার মতো করে ভাবছেন। চলছে নানা ব্যাখ্যা ও বিশ্লেষণ। কেউ কেউ ধরেই নিয়েছেন দল বুঝি চূড়ান্ত। এখন শুধু ঘোষণাটাই বাকি।

বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মাহদি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ/তানজিম হাসান সাকিব।

‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক
  • ১৮ মে ২০২৬
পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081