এশিয়ান গেমস: পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয় © সংগৃহীত

এশিয়ান গেমসে এবার ভারতের বিপক্ষে মাত্র ৫১ রানে অলআউট হয়ে ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের। লক্ষ্য ছিল স্বর্ণপদক। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি। কিন্তু পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশকে এনে দিয়েছে ব্রোঞ্জ পদক। ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়াডে পদকহীন ছিল বাংলাদেশ। এবার অন্তত খালি হাতে ফিরতে হচ্ছে না। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারীদের ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে লক্ষ্য তাড়ায় ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় টাইগ্রেসরা।

এর আগে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। বাংলাদেশ বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি নিদা দারের দল। স্কোরবোর্ডে ১৮ রান জমা করতেই ৪ উইকেট খুইয়ে ফেলে পাকিস্তান। এর মধ্যে একাই ১৩ রান করেন সাদাফ সামাস।

এরপর নাতালিয়া পারভেজের সঙ্গে অধিনায়ক নিদা দারের জুটিতে পাকিস্তানকে আশা দেখাতে শুরু করে। নাতালিয়া ১১, নিদা দার ১৪ ও আলিয়া রিয়াজের ১৮ বলে ১৭ রানে শেষ পর্যন্ত ৬৪ রানে থামে পাকিস্তানের ইনিংস। বোলিংয়ে বাংলাদেশের পক্ষে স্বর্ণা আক্তার একাই ৩ উইকেট শিকার করেন। ২টি উইকেট পান সানজিদা আক্তার মেঘলা। এ ছাড়া মারুফা আক্তার, নাহিদা ও রাবেয়া প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেছেন।

367741

৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা ও সাথী রানি ২৭ রানের জুটি গড়েন। কিন্তু দলীয় ৩৩ রান হতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। শামিমা ১৩, সাথী ১৩ ও নিগার সুলতানা ২ রান করে বিদায় নেন। এরপর সোবহানা মোস্তারি ৫ ও রিতু মনি ৭ রানে বিদায় নিলেও স্বর্ণা আক্তারের ১৪ ও সুলতানা খাতুনের ২ রানের অপরাজিত ইনিংসে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় লাল সবুজের দল।

এই জয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০১০ এবং ২০১৪ এশিয়াডে এই পাকিস্তানের কাছে হেরে রৌপ্য পদক জিতেছিল বাংলাদেশ।

‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক
  • ১৮ মে ২০২৬
পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081