বিপিএলে বিদেশি প্লেয়ার কে কোন দলে

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
বিপিএলে বিদেশি প্লেয়ার কে কোন দলে

বিপিএলে বিদেশি প্লেয়ার কে কোন দলে © সংগৃহীত

আগামী বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর মাঠে গড়াবে। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে আজ। ড্রাফটে উঠেছেন ২০৩ দেশি ও ৪৪৮ বিদেশি ক্রিকেটার। দেশি ক্রিকেটারদের দুই রাউন্ডের ডাক শেষে বিদেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের ডাক অনুষ্ঠিত হয়। তাদেরকে ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে। যেখানে প্রথমে ডাকার সুযোগ পায় চট্টগ্রাম। এরপর যথাক্রমে ডাকে কুমিল্লা, ঢাকা, রংপুর, সিলেট, খুলনা ও কুমিল্লা।

রোববার (২৪ সেপ্টেম্বর) রেডিসন ব্লু হোটেলে দুপুর সাড়ে ১২টায় শুরু হয় নিলাম। 

বিদেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের প্রথম ডাকে কার্টিস ক্যাম্পারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। ক্যারিবিয়ান রাকিম কর্ণওয়ালকে নিয়েছে কুমিল্লা, ঢাকা নিয়েছে লঙ্কান লাহিরু সামারাকানকে, মাইকেল রিপনকে দলে ভিড়িয়েছে রংপুর, রিচার্ড এনগারাভা সিলেটে, কাসুন রাজিথা খুলনায়, কুমিল্লা নিয়েছে ইয়ামিক ক্যারিয়াহকে।

বিদেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের দ্বিতীয় ডাকে কুমিল্লা ডাকেনি কাউকে। দাসুন শানাকাকে নিয়েছে খুলনা, থুসারা হেমান্থাকে নিয়েছে সিলেট, ইয়াসির মোহাম্মদকে নিয়েছে রংপুর, সাদিরা সামারাবিক্রমাকে নিয়েছে ঢাকা, ম্যাথু ওয়ালটারফোল্টকে নিয়েছে কুমিল্লা, চট্টগ্রামে গেছেন বিলাল খান।

ক্যাটাগরি ‘এ’
বিদেশি – কলিন ডি গ্র্যান্ডহোম (নিউজিল্যান্ড), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), শান মাসুদ (পাকিস্তান), জেমি ওভারটন (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), দিলশান মাদুশঙ্কা (শ্রীলঙ্কা), লাহিরু কুমারা (শ্রীলঙ্কা), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), আভিষ্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা), চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা), হায়দার আলি (পাকিস্তান), চামিকা করুনারত্নে (পাকিস্তান)

ক্যাটাগরি ‘বি’
বিদেশি – রকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), হজরতউল্লাহ জাজাই (আফগানিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), সামিত প্যাটেল (ইংল্যান্ড), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), আহমেদ শেহজাদ (পাকিস্তান), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), ইয়াসির শাহ (পাকিস্তান), সাউদ শাকিল (পাকিস্তান), নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা)

সাকিব, বাবর, রাসেল, নারাইন – ড্রাফট হওয়ার আগেই নিশ্চিত যাদের ‘গন্তব্য’ সাকিব, বাবর, রাসেল, নারাইন – ড্রাফট হওয়ার আগেই নিশ্চিত যাদের ‘গন্তব্য’

আরও পড়ুন: বরিশালের হয়ে খেলবেন তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ

ক্যাটাগরি ‘সি’
বিদেশি – সাদিরা সামারাবিক্রমা (শ্রীলঙ্কা), কাসুন রাজিথা (শ্রীলঙ্কা), শাহনাওয়াজ দাহানি (পাকিস্তান), দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কামরান আকমল (পাকিস্তান), দানুষ্কা গুনাতিলাকা (শ্রীলঙ্কা), শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), জর্জ ডকরেল (আয়ারল্যান্ড), আশেন বান্দারা (শ্রীলঙ্কা), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), হারিস সোহেল (পাকিস্তান), আব্দুল্লাহ শফিক (পাকিস্তান), ডম বেস (ইংল্যান্ড), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), ফাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ), রস্টন চেজ (ওয়েস্ট ইন্ডিজ), এনক্রুমা বোনার (ওয়েস্ট ইন্ডিজ), ডুয়ান অলিভিয়ের (দক্ষিণ আফ্রিকা), হার্ডাস ভিলোয়েন (দক্ষিণ আফ্রিকা), জো ডেনলি (ইংল্যান্ড), উসমান শিনওয়ারি (পাকিস্তান), শারজিল খান (পাকিস্তান), দৌলত জাদরান (আফগানিস্তান)

ক্যাটাগরি ‘ডি’
বিদেশি – ইমাম উল হক (পাকিস্তান), আগা সালমান (পাকিস্তান), কার্লোস ব্রাথওয়াইট (ওয়েস্ট ইন্ডিজ), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), হেইডেন ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ), শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ), ক্যামেরন ডেলপোর্ট (ইংল্যান্ড), বেন কাটিং (অস্ট্রেলিয়া), প্রভাত জয়াসুরিয়া (শ্রীলঙ্কা), অ্যান্ড্রু বালবির্নি (আয়ারল্যান্ড), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), উমর আকমল (পাকিস্তান), শ্যানন গ্যাব্রিয়েল (ওয়েস্ট ইন্ডিজ)

ক্যাটাগরি ‘ই’
বিদেশি – জশুয়া ডা সিলভা (ওয়েস্ট ইন্ডিজ), হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), সোহেল তানভীর (পাকিস্তান), সরফরাজ আহমেদ (পাকিস্তান)

এদিকে বিপিএল থেকেও ছিটকে গেলেন এবাদত। চলতি মাসেই হাঁটুর চোটের কারণে অস্চ্রপচার করেছেন এবাদত। যে কারণে ৬ থেকে ৭ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তারকা এই পেসার। আর এই কারণেই আসন্ন বিপিএলে খেলা হচ্ছে না এবাদতের। এবারের আসরে বি ক্যাটাগরিতে ছিলেন এবাদত মূল্য হিসেবে ছিল ৫০ লাখ টাকা।

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য এক প্ল্যাটফর্মে ‘অ্যাডমিশন হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের দুদিন পরও থমথমে ইবি, প্রস্তুত অতিরিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9