শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন তামিম-লিটন

২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন তামিম-লিটন

শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন তামিম-লিটন © সংগৃহীত

বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট দল খেলার উপরেই আছে। এশিয়া কাপ শেষ হতে না হতেই দীর্ঘ ১০ বছর পর আবার কিউইদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয়টিতে গতকাল হেরেছে টাইগাররা। তবে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ থেকে বিশ্রাম চেয়েছেন তামিম ইকবাল ও লিটন দাস। 

বিসিবি সূত্রে জানা গেছে, এই দুই ওপেনারকে ছাড়াই আগামী ২৬ সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। চোট থেকে ফেরা তামিম গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে পিঠের অস্বস্তি কথা বলেছেন। তিনি এর মধ্যেই একদিনের বিরতিতে দুটি ম্যাচ খেলে ফেলেছেন। চোট কাটিয়ে মাঠে ফেরার কালই প্রথম আবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট করেছেন তামিম।

কিউই বোলারদের বিপক্ষে খেলেছেন ৫৮ বলে ৪৪ রানের এক ইনিংস। তবে বিশ্বকাপের আগে আরও একটি ম্যাচ খেলে চোটের ঝুঁকি বাড়াতে চান না এই বাঁহাতি ওপেনার। 

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদদের বিশ্রামে রাখা হয়েছিল টানা খেলার ক্লান্তি এবং চোটের ধকল এড়াতে।

আরও পড়ুন: সোধিকে ‘মানকাডিং’ হাসানের, ফিরিয়ে আনলেন লিটন

তবে লিটন বিশ্রাম চেয়েছেন অন্য কারনে। জ্বর থেকে সুস্থ হয়ে তিনি এশিয়া কাপে যোগ দেওয়ার পর থেকে টানা খেলার মধ্যে আছেন। কিন্তু তিনি এখনো জ্বরের ধকল থেকে পুরোপুরি সুস্থ হননি। সে জন্য তিনিও শেষ ম্যাচটি খেলতে চাচ্ছেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য লিটনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। 

নিউজিল্যান্ড সিরিজের দলে থাকা পেসার তানজিম হাসানের চোটে বিকল্প হিসেবে দ্বিতীয় ওয়ানডের দলে ডাকা হয় হাসানকে। তানজিমকে শেষ ম্যাচেও খেলানোর সম্ভাবনা কম। তামিম, লিটনের সঙ্গে তানজিমের চোটের পর নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচের দলটা কেমন হয়, সেটাই দেখার বিষয়।

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য এক প্ল্যাটফর্মে ‘অ্যাডমিশন হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের দুদিন পরও থমথমে ইবি, প্রস্তুত অতিরিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9